
চাঁদপুর পৌর ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক কমিটি ঘোষণা
Link Copied Successfully!

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, চাঁদপুর পৌর শাখার আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।
পারভেজ পাটওয়ারীকে আহ্বায়ক ও মোঃ রুবেল হোসেন চৌধুরীকে সদস্য সচিব করে চাঁদপুর পৌর ছাত্র অধিকার পরিষদের ১৬ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
মঙ্গলবার চাঁদপুর জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি সামিউল প্রধান ও সাধারণ সম্পাদক জিএম মানিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই কমিটি অনুমোদন দেন।
চাঁদপুর পৌর ছাত্র অধিকার পরিষদের নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলো যুগ্ম আহ্বায়ক ইমরান হোসেন মুন্সী, তনিম পাটওয়ারী, মিরাজ পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব মোঃ রাজু বেপারী, পারভেজ খান, সদস্য রাকিব গাজী, এমরান পাটওয়ারী, মেহেদী বেপারী, দিহান পাটওয়ারী, মেহেদী পাটওয়ারী, মোঃ রিফাত, রিয়াদ পাটওয়ারী, তামিম মিজি ও সাকিব গাজী।
Ni/N








