নৌ পুলিশের বিরুদ্ধে জেলেদের টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২২ | ১১:৩৮
Link Copied Successfully!

চাঁদপুরের হরিণা ফেরিঘাট এলাকায় এক জেলের কাছ থেকে ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে নৌ পুলিশের বিরুদ্ধে।

সোমবার দুপুরের এ ঘটনাকে কেন্দ্র করে হরিণাঘাট এলাকায় জেলেদের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এ সময় ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়া হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

স্থানীয় জেলে ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে মেঘনায় মা ইলিশ সংরক্ষণ অভিযানের সময় মাঝনদী থেকে ইলিশ মাছসহ জেলে সোলেমান দর্জিকে আটক করে নৌ ফাঁড়ির পুলিশ।

বিজ্ঞাপন

পরে তাকে ফাঁড়িতে নিয়ে যাওয়ার সময় কয়েকজন নৌ পুলিশের ওপর হামলা চালিয়ে সোলেমান দর্জিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এসময় নৌ পুলিশ সফিক হাওলাদার (৩২) ও মো. সোহাগ খান (২৪) নামে আরও ২ জনকে আটক করে।

স্থানীয়দের অভিযোগ, সোলেমান দর্জির কাছে থাকা দাদনের ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় হরিণা ফেরিঘাট নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। তাকে মারধরও করা হয়। তার সঙ্গে স্থানীয় দোকানদার সোহাগ এবং সফিককেও পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।

সোলেমানের ভাই মোজাম্মেল দর্জি বলেন, ‘আমার ভাই দুপুরে জেলেদের দাদনের ৫০ হাজার টাকাসহ নদীতে গিয়েছিলেন। সে সময় নৌ পুলিশের অভিযান চলছিল। আমার ভাই যে নৌকায় ছিলেন, ইলিশ মাছ থাকায় নৌকাটি আটক করে নৌ পুলিশ। তারা আমার ভাইয়ের কাছে থাকা ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং আমার ভাইকেও আটক করে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে হরিণাঘাট নৌ পুলিশের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনাকালে ইলিশ মাছসহ জেলে সোলেমান দর্জিকে আটক করি। পরে তাকে ফাঁড়িতে নিয়ে যাওয়ার সময় স্থানীয় একটি মহল ফাঁড়ি ঘেরাও করে হামলা চালায়। আমরা এ সময় ২ রাউন্ড গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।’

৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি কিছু জানেন না বলেও মন্তব্য করেন।

অভিযোগের বিষয়ে জানতে চাঁদপুরের নৌ পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখছি। আটক ৩ জন এখনো নৌ ফাঁড়িতে আছেন।’

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর