মতলব উত্তরে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২২ | ৬:১৭
Link Copied Successfully!
চাঁদপুর মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খানের বিরুদ্ধে অপপ্রচারকারী বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী মো. মহিউদ্দিন জামান সহ জড়িত কুচক্রী মহলের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থী, এলাকাবাসী।
শনিবার বিকেলে সুজাতপুর মহাসড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা জানান, দীর্ঘ ২৬ বছর যাবৎ রসুলপুর সরকারী প্রাথমিক  বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির খান তিল তিল করে গড়ে তোলেছে এই প্রতিষ্ঠানটি। শত বাঁধা অতিক্রম করে যুগের সাথে তাল মিলিয়ে প্রতিষ্ঠানটি এগিয়ে চলছে। এমন একজন শিক্ষকের বিরুদ্ধে নানা অপকর্মের অপবাদ দিয়ে কিছু স্বার্থেন্বেষী মহল মানববন্ধন ও মিথ্যা সংবাদ পরিবেশন করেছে।
তারা বলেন, সারাজীবন তিনি শুধু জ্ঞান ও শ্রম মেধা শিক্ষার্থীদের মাঝে বিলিয়েই দিয়েছেন যার ফলশ্রুতিতে তিনি এমন লাঞ্ছনার শিকার হয়েছেন যা আমাদের সমাজ, দেশ, তথা পুরো জাতির জন্যে দুঃখজনক। আমরা এই কুচক্রী মহলের বিরুদ্ধে তীব্র নিন্দা ও বিচার দাবী জানাচ্ছি। এলাকার লোকজনকে সাথে নিয়ে আমরা এই সমস্ত দালাল, বাটপারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলবো ইনশাল্লাহ। আমরা কোন দিনও এই প্রতিষ্ঠানটিকে ধ্বংস হতে দিবো না। তাই আমরা আজ এলাকার লোকজন একত্রিত হয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছি।
বিদ্যালয়ের শিক্ষার্থী ইশরাত, ইমফা ও আয়েশা মনি, রাহাত ও মাজিয়া জানান, আমাদের পিতৃতুল্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খান স্যারের বিরুদ্ধে বিদ্যালয়ের সভাপতি মহিউদ্দিন জামান সহ কিছু লোকেরা মিথ্যা বানোয়াট কথা বলে স্যারের সম্মানকে প্রশ্নবিদ্ধ করছে আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
মানববন্ধনে অংশগ্রহণকারী ওই বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষিকা রুনা আক্তার জানান রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের স্বনামধন্য দক্ষ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির খানের বিরুদ্ধে একটা মিথ্যা বানোয়াট অভিযোগ এনে মানববন্ধন করেছে আমরা সেটার প্রতিবাদ স্বপক্ষে সকল ছাত্র-ছাত্রী সমন্বয়ে আমরা আজ মানববন্ধন করছি। আমি ধীরকন্ঠে বলতে চাই কুচক্রী মহলের আশা-আকাঙ্খা কোন দিনও সফল হতে দিবো না দিবো না।
মানববন্ধনে শিক্ষার্থী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
Ni/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর