নেতা নয় জনগণের সেবক হতে চাই: আনারস প্রার্থী

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৩, ২০২২ | ২:১৬
Link Copied Successfully!

আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরে আনারস প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গনসংযোগ ও দিনভর প্রচারণা করছেন জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন প্রধানীয়া।

বৃহস্পতিবার দিনভর চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান ও মেম্বারদের সাথে আনারস প্রতীকে ভোট চেয়ে মতিবিনিময় করেন।

হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া’র সঞ্চালনায় চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব জাকির হোসেন প্রধানীয়া বলেন, নেতা হতে চাই না, জনগণের সেবক হতে চাই।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন গত জেলা পরিষদ নির্বাচন ভোটাধিকারের মাধ্যমে প্রয়োগ করা হয়। সে সুবাধে চেয়ারম্যান, মেম্বার যারা রয়েছেন তারা জেলা পরিষদ থেকে যে চাওয়া পাওয়া থেকে কি পেয়েছেন কি পান নাই, এর উপর ভিত্তি করে এবারের ভোট প্রয়োগ করবেন বলে বিশ্বাস করেন। তিনি বিশ্বাস করেন সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক জায়গায় ভোট প্রধান করবে। ভোট জনগণের অধিকার এবং অনেক মূল্যবান। জনগনের আমানত যার কাছে সুরক্ষিত থাকবে আপনারা তাকেই ভোট দিবেন। সেই লোককে ভোট দিবেন যার সাথে আপনারা কথা বলতে পারবেন। যার কাছ থেকে জনগণের অধিকার আদায় করতে পারবেন। এমন প্রার্থীকে আপনারা আপনাদের প্রতিনিধি হিসেবে নিয়োগ করবেন। আমি আপনাদের পাশে আছি এবং সবসময় আমাকে আপনাদের পাশে পাবেন।

দিনব্যাপী গণসংযোগে সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন ৩নং কালোচোঁ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন কিসলু , আওলাদ হোসেন প্রধানীয়া, মাসুদ কামাল,কাজী সোহরাব হোসেন আনোয়ার, ইউপি সদস্য মো. জামাল উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর