ধর্ম আমাদের শ্রেষ্ঠ , নবীও আমাদের শ্রেষ্ঠ: মেয়র জুয়েল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৯, ২০২২ | ৬:০০
Link Copied Successfully!

ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন পরিষদ, চাঁদপুর-এর আয়োজনে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌরসভার মেয়র অ্যাডঃ জিল্লুর রহমান জুয়েল।

শনিবার সকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওঃ আনম মুহিবুল্লাহ।

মেয়র জিল্লুর রহমান জুয়েল তাঁর বক্তব্যে বলেন, আমরা মুসলমান, ইসলাম আমাদের ধর্ম। ইসলাম ধর্ম হচ্ছে সর্বশ্রেষ্ঠ ধর্ম, শান্তির ধর্ম। ধর্ম যেমন আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে ইসলাম, আর শ্রেষ্ঠ নবী হচ্ছেন প্রিয় নবী হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, ইসলাম শান্তির ধর্ম। বিশ্বময় শান্তির বাণী, শান্তির সুবাতাস বইয়ে দিয়েছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন হযরত মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর কোনো কর্মের দ্বারা বা কারো কোনো বক্তব্যের দ্বারা সমাজে অশান্তি সৃষ্টি হলে সেটা কখনো ইসলাম সমর্থিত হতে পারে না। সমাজে অশান্তি সৃষ্টি করাটাই হচ্ছে অনৈসলামিক, ইসলাম বিরোধী। তিনি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রিয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নীতি আদর্শ অনুসরণ করা সকলের কর্তব্য বলে উল্লেখ করেন। তিনি তাঁর বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবু জাফর মোঃ মাঈনুদ্দিন, মাওঃ জসিম উদ্দিন, মাওঃ মোঃ মিজানুর রহমান, ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন পরিষদ চাঁদপুরের সভাপতি মাহফুজুর রহমান টুটুল, অধ্যক্ষ মাওঃ শহীদুল্লাহ্, পীরজাদা মাওঃ মাহফুজ উল্লাহ ইউসুফী।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর