কাল থেকে ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা জারি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৬, ২০২২ | ৫:১৪
Link Copied Successfully!

মা ইলিশ শিকারে ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এর আওতায় রাজশাহীর পদ্মায় ২৬ কিলোমিটার এলাকাতেও এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

বাঘা উপজেলা মৎস্য কর্মকর্তা সাহাদুল ইসলাম বলেন, ৭ অক্টোবর রাত ১২টা থেকে ২৮ অক্টোবর ইলিশের প্রজনন সময়। এ সময় ডিম ছাড়ার জন্য মা ইলিশ গভীর পানি ছেড়ে মিঠাপানিতে চলে আসে। মা ইলিশ নির্বিঘ্নে আসা-যাওয়া করার জন্য ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এ ছাড়া এই ২২ দিন ইলিশ আহরণ, বেচাকেনা, পরিবহণ ও মজুদ সম্পূর্ণ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ আদেশ বাস্তবায়ন করবে মৎস্য অফিস, বর্ডার গার্ড, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বিজ্ঞাপন

উপজেলায় তালিকাভুক্ত জেলেদের সরকারি চাল দেওয়া হবে। এ ছাড়া আড়ানী, বাঘা, বাউসা, গড়গড়ি, মনিগ্রাম, বাজুবাঘা, চকরাজাপুর এলাকার প্রান্তিক পর্যায়ের জেলে ও জনপ্রতিধিদের নিয়ে জনসচেতনামূলক সভা করা হয়েছে। প্রতিটি এলাকায় গঠন করা হয়েছে কমিটি।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বলেন, নিষিদ্ধ সময়ের মধ্যে কোনো ব্যক্তি আইন অমান্য করলে জরিমানা ও দণ্ড দেওয়া হবে।

Ni/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত