আজ শিক্ষক দিবস

এমপিও ভুক্তির ৪৯ মাসের মাথায় মারা গেলেন মানিক

Reporter
খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৫, ২০২২ | ১২:৩৮
Link Copied Successfully!

এমপিও ভুক্তির মাত্র ৪৯ মাসের মাথায় মৃত্যু হয় শিক্ষক মানিক মিয়াজীর। এমপিও ভুক্তির আগে প্রায় ১০ বছর সামান্য বেতনে চাকুরি করেছিলেন তিনি। যা অনেকটা বিনাবেতনের মতই। বলছিলাম
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের শিক্ষক মানিক মিয়াজীর কথা। তিনি গত ২৬ মে ২০২২খ্রী স্ট্রোক করে ইন্তেকাল করেন। মাত্র ৪৯ মাস হলো ওই বিদ্যালয়ে এমপিও অন্ত: ভুক্ত শিক্ষক হয়েছিলেন তিনি। অথচ এই এমপিও ভুক্ত হতে প্রায় ১০ বছর যাবত শিক্ষতা পেশায় নিয়োজিত ছিলেন মানিক । তাও এক প্রকার বিনা বেতনেই এপেশায় নিজেকে আঁকড়ে ধরে রেখেছিলেন।

তরুন শিক্ষকের অকাল মৃত্যুতে শুন্য হয়ে পড়ে তার পরিবারে হাল ধরার মানুষ। স্ত্রী দুই শিশু কন্যারকে এতিম করেই চিরনিদ্রায় সায়িত শিক্ষক মানিক মিয়াজী। তার বড় মেয়ে মাইশা ইসলাম অষ্টম শ্রেণী ও ছোট মেয়ে মেহজাবিন দ্বিতীয় শ্রেনীর ছাত্রী। বাবার মৃত্যুর পর এতিম মেয়েদের লেখা পড়ার ভার কিছুটা সহকর্মীরাই বহন করছে। হয়ত তা বেশিদিন গড়াবে না। তাই তাদের চোখে মুখে আজ অন্ধকারে আচ্যাদিত।
মানিক মিয়াজীর জন্ম হাজীগঞ্জ উপজেলার মোহাম্মদপুর গ্রামে। দরিদ্র পিতা মরহুম হারুন রশিদ কৃষি / জেলের কাজ করেই তাকে লেখাপড়া করান। ভাই বোনদের মধ্যে মানিক মিয়াজী এক মাত্র লেখাপড়া জানা ব্যক্তি। অন্য ভাই বোনরা তেমন লেখাপড়া করতে না পারায় দিনমজুরের কাজ করেই সংসার চালাচ্ছেন। বাবা হারুন কোনমতে ছেলে মানিককে লেখা পড়ার করান। এলাকার বিত্তবাদের সহয়তায়ই সে লেখাপাড়া করেন। তাদের পরিবারে একমাত্র লেখাপড়া জানা মানিক মিয়াজী ছিলেন সকলের প্রিয়। সুখে দুখে তিনিই পরিবারের অন্যসকলের পাশে দাঁড়াতেন। তাঁর মৃত্যুর পর ওই পরিবারটি একে বারেই নি: স্ব হয়ে পড়েছে।
সহকর্মী জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ মোরতেজা কামাল বলেন, মানিক ছিলেন হিসাবে দক্ষ। প্রতিষ্ঠানের হিসাব বিভাগটা তার উপরেই নির্ভর ছিল। তিনি ছিলেন সৎ ও নিষ্ঠাবান। অসহায় এই শিক্ষক পরিবারের প্রতি বিত্তবাদের এগিয়ে আসা উচিৎ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর