দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের ইলিশ যাচ্ছে ভারতে

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২২ | ৪:৫৭
Link Copied Successfully!

দুর্গাপূজা উপলক্ষে ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। অনুমতি পাওয়ার প্রথম দিন থেকেই ট্রাক ভরে ইলিশ রফতানি করেছে বরিশালের ব্যবসায়ীরা। তবে বর্তমানে মাছ আহরণের সংখ্যা কমে যাওয়ায় ব্যবসায়ীরা কিছুটা হতাশ। অতিরিক্ত মূল্যে মাছ কিনে সরকারের বেধে দেয়া দামে মাছ রফতানী করে ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা।

আসন্ন দুর্গাপূজায় ইলিশ রফতানির অনুমতি দিয়েছে বাংলাদেশ সরকার। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমতি পেয়ে ৫ সেপ্টেম্বর ইলিশের প্রথম চালান ভারতে পাঠানো হয়েছে। এরপর থেকে পর্যায়ক্রমে প্রতিদিনই ৭ থেকে ৮ টন ইলিশ রফতানি হচ্ছে। সব চালান যাচ্ছে বরিশাল থেকেই

৪৯ টি প্রতিষ্ঠান পেয়েছে ইলিশ রফতানি অনুমতি। এর মধ্যে বরিশালের ৪ টি। প্রতিটি প্রতিষ্ঠান ৫০ টন করে ইলিশ রফতানি করতে পারবে। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রফতানির অনুমতি রয়েছে। এ সময়ের মধ্যে রফতানি করা যাবে ২ হাজার ৪৫০ টন ইলিশ।

বিজ্ঞাপন

অনাবৃষ্টি ও লবণাক্ততা বেড়ে যাওয়ায় ভরা মৌসুমেও নেই ইলিশের কাটতি। যে পরিমাণ সংগ্রহ হচ্ছে এলসি চালু থাকায় তাড়াতাড়ি বিক্রি করতে হচ্ছে ব্যবসায়ীদের।

এদিকে বাজারে ইলিশ কিনতে আসা সাধারণ ক্রেতাদের দাবি দেশের চাহিদা মিটিয়ে রফতানি করতে পারলে বৈদেশিক মুদ্রার অর্জন বাড়বে।

রফতানির অনুমতি সারা বছর এবং সারা বিশ্বের জন্য চালু করা উচিত বলে মনে করছেন ইলিশ ব্যবসায়ী। ইলিশ রফতানির অনুমতি পাওয়ায় তৈরি হয়েছে কাজের ক্ষেত্র।

বিজ্ঞাপন

২০১০ সালে বাংলাদেশ থেকে শেষবার ইলিশ রফতানি করেছিলেন বাংলাদেশের ব্যবসায়ীরা। দেশের বাজারে ইলিশের চড়া দাম হওয়ায় তখন ইলিশ রফতানি বন্ধ রাখে সরকার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের