জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের ফরম বিক্রি শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৪, ২০২২ | ৮:১৭
Link Copied Successfully!

৬১ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এবং গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ। রবিবার সকাল ১০টায় দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ফরম বিক্রি শুরু হয়। 

প্রথম ধাপের জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য ১৪৭ প্রার্থী মনোনয়ন ফরম কিনেছেন। অন্যদিকে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনের জন্য প্রথম দিনে চার প্রার্থী নৌকার মনোনয়ন পেতে ফরম সংগ্রহ করেছেন। উভয় মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা।

রবিবার সরেজমিনে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দেখা যায়, প্রথম দিনে বিভিন্ন জেলার প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ করছেন এবং জমা দিচ্ছেন। নিজ নিজ কর্মী-সমর্থক নিয়ে শোডাউন দিতে দেখা গেছে তাদেরকে। এ সময় স্লোগানে মুখরিত হয়ে ওঠে পার্টি অফিস ও আশপাশের এলাকা। সিরাজগঞ্জ জেলা পরিষদ নির্বাচন সামনে রেখে দলের সমর্থন পেতে ফরম সংগ্রহ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি কেএম হোসেন আলী হাসান।

বিজ্ঞাপন

৮ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ফরম বিক্রি ও জমা দেওয়ার কার্যক্রম চলবে। আগামী ১০ সেপ্টেম্বর শনিবার গণভবনে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ড এবং স্থানীয় সরকার জনপ্রনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভায় প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে। ওই দিনের বৈঠকেই চূড়ান্ত হবে গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের