কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩০, ২০২২ | ১০:৫৬
Link Copied Successfully!

কচুয়ায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী আব্দুল মালেক সবুজ (৩০) নামে একজন নিহত হয়েছে। এই ঘটনায় ফরহাদ নামে একজন গুরুতর আহত হয়েছে।

সোমবার সকালে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আকানিয়া মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবুজ চাটখিল উপজেলার রুদ্ররামপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে। তিনি মোটরসাইকেলের চালক ছিলেন।

প্রত্যক্ষদর্শী জহির ও কামরুল জানায়, কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের আকানিয়া মোড় এলাকায় ঢাকা থেকে আসা টিসিবি (জরুরী খাদ্য পন্য সরবরাহ) মালবাহী ট্রাকের সঙ্গে ঢাকাগামী দৈনিক সরেজমিন লেখা মোটরসাইকেলের সাথে সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের পিছনের চাকার ধাক্কায় দুই আরোহী সহ মোটর সাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় । পরে দুইজনকে মুমূর্ষ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক ডা: নাজমুল আহসান সবুজকে মৃত ঘোষনা করে। অপর গুরুতর আহত অবস্থায় ফরহাদকে উন্নত চিকিৎিসার জন্য ঢাকা মেডিকেল হাসপাতালে প্রেরন করা হয়।
নিহতের বিষয়টি নিশ্চিত করেন কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন । তিনি বলেন, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি