বিদ্যুৎ ব্যবহারের পিক-আওয়ার দিনের বেলায় চলে আসবে

নতুন অফিসসূচিতে বিদ্যুতের ‘পিক-আওয়ার’ বদলাচ্ছে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৪, ২০২২ | ৩:৪৯
Link Copied Successfully!

অফিসের সময়সূচি এগিয়ে আনায় সকালের দিকে বিদ্যুতের চাহিদা বাড়ছে জানিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ ব্যবহারের পিক-আওয়ার দিনের বেলায় চলে এলে ‘একটি ভারসাম্য আসবে’।

বুধবার নতুন অফিসসূচির প্রথম দিন সকালে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।

নসরুল হামিদ বলেন, আমরা দেখলাম— আগে যে ট্রেন্ড ছিল, সকাল ১০টা থেকে বাড়ত (বিদ্যুতের চাহিদা); এখন দেখলাম— সকাল ৯টা থেকে (চাহিদা) বাড়া শুরু করেছে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, এ মুহূর্তে ডেসকোর রিকোয়ারমেন্ট প্রায় এক হাজারের (মেগাওয়াট) ওপরে চলে গেছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে, সিটির ভেতরে ডেসকো এবং ডিপিডিসির পিক-আওয়ার (এমনিতে) থাকে দুপুরে, কিন্তু নতুন অফিসসূচির কারণে সেটি পরিবর্তন হয়ে যাচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চাচ্ছি যে, সন্ধ্যা থেকে পিক-আওয়ারটা যদি দিনের বেলায় চলে আসে, তা হলে একটা ব্যালেন্স করতে পারব সন্ধ্যা এবং দিনের বেলা।

প্রতিমন্ত্রী আরও বলেন, আরও একটা জিনিস আমরা আজ থেকে নিশ্চিত করতে চাই, মধ্যরাত থেকে সেচ পাম্পের জন্য আগামী ১৫ দিন যেন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে। এটি আমার মনে হয় সম্ভব করে ফেলব। এটা আমি বলতে পারি। দেখা যাক, আগামী একটা সপ্তাহ আমরা দেখি। যদি এটা কার্যকর হয়। তা হলে অন্তত বিদ্যুতের ব্যালেন্সটা ঠিক করতে পারব।

বিজ্ঞাপন

লোডশেডিং কতদিন চলবে জানতে চাইলে নসরুল হামিদ বলেন, লোডশেডিং আমরা কমাচ্ছি। লোডশেডিং আমরা দিতে বাধ্য হয়েছি। যেহেতু আমাদের জ্বালানি ও গ্যাস শর্টেজ ছিল। ওই জায়গা থেকে আমরা লোডশেডিং ব্যালেন্স করার চেষ্টা করছি। ব্যালেন্স করে আমরা সাশ্রয় করতে পারছি।

সূত্র:যুগান্তর
N/N

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস