মির্জা ফখরুলসহ সাতজনের বিরুদ্ধে চাঁদপুর আদালতে মামলা

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৪, ২০২২ | ৯:১৩
Link Copied Successfully!

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭ জনের নামে চাঁদপুর আদালতে মামলা দায়ের করা হয়েছে। চলতি বছরের ২ এপ্রিল চাঁদপুর সদর উপজেলার নানুপুর উচ্চ বিদ্যালয় মাঠে জেলা বিএনপির সম্মেলনের ফলাফল বাতিল ও পুনঃনির্বাচন ঘোষণার আদেশ চেয়ে এই মামলা দায়ের করা হয়।
মঙ্গলবার (২৩ আগষ্ট) বিকেলে চাঁদপুর সদর সিনিয়র সহকারী জজ আদালতে বাদী হয়ে মামলাটি দায়ের করেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. রাফিউস সাহাদাত ওয়াসীম পাটওয়ারী।

মামলায় আসামীরা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. সলিমুল্লাহ সেলিম, সম্মেলনের নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোঃ শামছুল ইসলাম মন্টু, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাক মিয়া ও বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল হক সাইদ।

মামলার বিবরণ থেকে জানা যায়, মামলার বাদী ৩নং বিবাদী সম্মেলনের নির্বাচন কমিশনার অ্যাড. মোঃ শামছুল ইসলাম মন্টু কর্তৃক প্রচারিত ফলাফল এবং কথিত বিজয়ী ১ ও ২নং বিবাদী সভাপতি ও সাধারণ সম্পাদক রুপে গৃহীত সকল কার্যক্রমের উপর স্থগিতাদেশ চান।

বিজ্ঞাপন

বাদী মামলার বিবরণে উল্লেখ করেন, ৪নং বিবাদী চাঁদপুর জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট নির্বাচিত কমিটি ভেঙে ৩ মাসের মধ্যে কাউন্সিলরের মাধ্যমে কমিটি গঠনের শর্তে ২০১৪ সালের ১২ ডিসেম্বর পদলোভী, কতৃত্ববাদী, বিএনপির গঠনতন্ত্রের নিয়ম কানুনের প্রতি অশ্রদ্ধাশীল, ক্ষমতালিপ্সু ১নং বিবাদী শেখ ফরিদ আহমেদ মানিককে আহবায়ক এবং ২নং বিবাদী অ্যাড. মো. সলিমুল্লাহ সেলিমকে ১নং যুগ্ম আহবায়ক করে ৩১জনের নাম উল্লেখ পূর্বক ৭১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন। বিএনপির দলীয় গঠনতন্ত্র মোতাবেক উক্ত আহবায়ক কমিটির মেয়াদ ২০১৫ সালের ১২ মার্চ উত্তীর্ণ হয়। বর্ণিত সকল বিবাদীগণ দলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিএনপির গঠনতন্ত্রের ধারা-৬ (উপধারা-খ-৭) মতে চাঁদপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি ভেঙে নতুন কমিটি করার কথা থাকা সত্ত্বেও ৪-৭নং বিবাদীগণের যোগসাজসে ১নং বিবাদীকে অবৈধ সুবিধা দেওয়ার উদ্দেশ্যে চাঁদপুর জেলা বিএনপির উক্ত আহবায়ক কমিটি কর্তৃক বিগত ৮ বছর যাবত অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করছেন। সে মতে ১-২নং বিবাদীর নেতৃত্বে চাঁদপুর জেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটির কথিত সকল কার্যক্রম বিএনপির গঠনতন্ত্রের ধারা-৬, উপধারা (খ-৭) (পাতা-২৪, ২৭, ২৮) মতে অবৈধ এবং সে মতে উক্ত কমিটির প্রণীত সকল সিদ্ধান্ত ও কার্যক্রম আইনত বাতিলযোগ্য।

এছাড়াও মামলার বাদী, উল্লেখিত বিবাদীদের গঠনতন্ত্র বিরোধী সকল কার্যক্রম বিস্তারিত মামলার বিবরণ উল্লেখ করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট সেলিম মিয়া জানান, বাদীর মৌখিক বক্তব্যের আলোকে অভিযোগগুলো লিপিবদ্ধ হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চলতি বছরের ২ এপ্রিল জেলা বিএনপির সম্মলনে ১,৫১৫ জন কাউন্সিলর ছিলেন। এর মধ্যে ৯৮২ জন ভোট প্রয়োগ করলেও ৮০৪জন ভোট দেওয়ার সুযোগ পাননি। যে কারণে বাদী পুরো সম্মেলন বাতিল চান। মামলাটি আদেশের জন্য আগামী ২১ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন আদালত।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস