ফরিদগঞ্জে খাদ্যে বিষক্রিয়ায় দুই শিশু হাসপাতালে

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ২৯, ২০২০ | ৫:০৭
Link Copied Successfully!

ফরিদগঞ্জ পৌর এলাকার খাদ্যে বিষক্রিয়ায় সাইমুন (১৩) ও রাইসা (১১) নামে দুই শিশু গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বর্তমানে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বিশেষ ব্যবস্থায় চিকিৎসাধীন রয়েছে। এদিকে ওই শিশু দুইটির প্রবাসী পিতার আশংকা খাবারে বিষ মিশিয়ে তাদের সন্তানদের হত্যার চেষ্টা করা হয়েছে। ঘটনাটি পৌর এলাকার বড়ালি গ্রামে ঘটে।

শিশুটির মা জানান, ‘গত সোমবার রাতে মাছের তরকারি রান্না করে তার রান্নাঘরের জানালার পাশে রাখা ছিলো। পরে ছেলে সাইমুন ও মেয়ে রাইসা দু’জনকে ওই মাছের তরকারি দিয়ে ভাত খেতে দিয়েছি। ভাত খাওয়ার কয়েক ঘণ্টা পর তারা পেট ব্যাথা ও বুকে জ্বলে যায় বলে চিৎকার করতে থাকে। পরে আমার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে শিশুদের বাড়িতে চিকিৎসক ডেকে চিকিৎসা দেয়া হয়।

মঙ্গলবার সকালে ওদের অবস্থা আরো খারাপ হলে ফরিদগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে যাই। পরে কর্ত্যবরত চিকিৎসক বলেন, এটা বিষক্রিয়ার কারণে হয়েছে। পরে অবস্থা আরো খারাপ দেখে বিকেলে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়। বর্তমানে তারা সেখানেই বিশেষ ব্যবস্থায় চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

শিশুদের পিতা কাতার প্রবাসী হান্নান সাথে মুঠোফোনে জানান, এ বিষয় নিয়ে তিনি খুব চিন্তিত। স্ত্রীকে থানায় জিডি করতে বলেছেন বলে জানান। কেউ তার সন্তানদের বিষ মিশিয়ে হত্যার চেষ্টা করেছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাকিব জানান, বিষয়টি শুনেছি। থানায় অভিযোগ করা হলে বিষয়টি তদন্ত করে দেখা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রফিকুল ইসলাম ট্রেডার্স

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা