মতলব দক্ষিণে গৃহবধূ হত্যা মামলায় চার জনের মৃত্যুদন্ড দিয়েছে আদালত

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৩, ২০২২ | ৩:৫৮
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের গৃহবধূ রহিমা বেগমকে হত্যা মামলায় চার জনের মৃত্যুদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত।

২৩ আগস্ট মঙ্গলবার দুপুরে মামলার রায় দেন চাঁদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী।

মৃত্যদন্ড প্রাপ্তরা হলেন একই এলাকার জিয়া, কামাল, আবুল বাশার ও মাহমুদা।

বিজ্ঞাপন

বাদী পক্ষের আইনজীবী অ্যাড. শফিকুর রহমান ভূঁইয়া জানান, আসামীদের ৩০২/৩৪ ধারায় মৃত্যদন্ড এবং ৯(১)/৩০ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত।

এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক রয়েছে। বাকি তিন আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।

রহিমা আক্তার মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের সফিউল্লাহ মিয়াজীর মেয়ে। তার স্বামীর নাম আবু জাফর।

বিজ্ঞাপন

মামলার বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. স্যাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২১ মে ধর্ষণ শেষে গলাটিপে হত্যা করে মরদেহ বাড়ির পাশে ভুট্টা ক্ষেতে ফেলে রেখে যায়। এই ঘটনার পর দিন ভিকটিমের বাবা সফিউল্লাহ মিয়াজী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত আসামীদের গ্রেফতার করে পুলিশ। পরে আসামীরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিচারক তাদের সকলকে মৃত্যুদন্ডাদেশ দেন।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি