দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২২, ২০২২ | ১১:১০
Link Copied Successfully!

দেশের বাজারে ভালোমানের সোনা (২২ ক্যারেট) প্রতি ভরিতে ১ হাজার ২২৫ টাকা বাড়িয়ে ৮৩ হাজার ২৮১ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আগামীকাল সোমবার থেকে এ দাম কার্যকর হবে।

রোববার (২১ আগস্ট) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এ হান্নান আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ায় দেশের বাজারেও নতুন দাম নির্ধারণ করেছে বাজুস।

বিজ্ঞাপন

২২ আগস্ট (সোমবার) থেকে সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ প্রতি ভরি বিক্রি হবে ৮৩ হাজার ২৮১ টাকায়। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ২২৫ টাকা।

দেশের বাজারে ২১ ক্যারেটের সোনার দাম প্রতি ভরি ৭৯ হাজার ৪৯০ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ১ হাজার ১৬৬ টাকা।

১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ৬৮ হাজার ১১৮ টাকায় বিক্রি হবে। ভরি প্রতি বাড়ানো হয়েছে ৯৯১ টাকা।

বিজ্ঞাপন

এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা বিক্রি হবে ৫৬ হাজার ২২০ টাকায়। ভরি প্রতি বাড়ানো হয়েছে ৯৩৩ টাকা।

সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা এক হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটের রুপা এক হাজার ৪৩৫ টাকা এবং ১৮ ক্যারেটের রুপা এক হাজার ২২৫ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হবে ৯৩৩ টাকায়।

আজ (রোববার) পর্যন্ত ভালো মানের প্রতি ভরি সোনা ৮২ হাজার ৫৬ টাকায় বিক্রি হয়েছে। ২১ ক্যারেটের সোনার দাম ৭৮ হাজার ৩২৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ৬৭ হাজার ১২৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম ছিল ৫৫ হাজার ২৮৭ টাকা।

উল্লেখ্য, এর আগে ২৭ ও ২৯ জুলাই, ৪ ও ৬ আগস্ট স্বর্ণের দাম বাড়ানো হয়। তবে সর্বশেষ গত ১৮ আগস্ট স্বর্ণের দাম কমানো হয়েছিল।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস