মতলবে সেফটি ট্যাংকিতে অক্সিজেন সংকটে দুই শ্রমিকের মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৯, ২০২২ | ৩:৩৬
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রি কলেজ সংলগ্ন নির্মাণাধীন ভবনের সেফটি ট্যাংকির সেন্টারিং খুলতে গিয়ে অক্সিজেন সংকটে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

তারা হলো লিটন পাঠান (৪৭) ও রাসেল প্রধান (২৮)। লিটন পাঠান উপজেলার পুটিয়া এলাকার ওয়ালিউল্লাহ পাঠানের ছেলে। রাসেল প্রধান উপজেলার হুরমহিষা গ্রামের আলী আরশাদের ছেলে।

নির্মানাধীন ভবনটি মালিক বাড়িগাঁও এলাকার আবুল বাশার জানান, লিটন ঠিকাদার হিসেবে ও রাসেল শ্রমিক হিসেবে কাজ করেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িগাঁও গ্রামের বাসিন্দা আবুল বাশারের গত এক মাস আগে সেপটিক ট্যাংকটির নির্মাণ কাজ শেষ হয়। শুক্রবার সকালে রাসেল ও লিটন ওই সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলে ভেতরে প্রবেশ করে।

ওইসময় সেখানকার বিষাক্ত গ্যাসক্রিয়ায় তারা দম বন্ধ হয়ে মারা যান। পরে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দুপুরে ঘটনাস্থল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি মোঃ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, নিহতদের ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি