সরকার হারাচ্ছে বড় অংকের রাজস্ব

হাজীগঞ্জের যত্র তত্র গড়ে উঠেছে করাত কল:

অধিকাংশেরই নেই কোন অনুমোদন

পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৮, ২০২২ | ৪:০৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলায় যত্রতত্র গড়ে উঠেছে করাতকাল ।যেগুলোর অধিকাংশেরই নেই কোন সরকারি অনুমোদন। যার কারণে প্রতিবছর সরকার বড় অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। এবং অভাবে বন বিভাগ উজার হচ্ছে।

হাজীগঞ্জের বিভিন্ন ইউনিয়নে দেখা যায় দু-চারটির কম বেশি করাতকাল রয়েছে। এদের বেশির ভাগেরই নেই স্থানীয় সরকার বিভাগ,পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ এবং ফায়ার সার্ভিসের অনুমোদন। যার কারণে কোন প্রকার দুর্ঘটনা দেখা দিলেই নিজেদের আত্মরক্ষার কোন সুব্যবস্থা নেই করাত কল গুলোতে।
আবার অনেক স্থানে দেখা যায় করাত কল গুলোর মালিক এবং কাঠ ব্যবসায়ীরা তাদের গাছ এবং গাছের গুঁড়ি গুলো সড়কের উপর রেখে পথচারী এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধ কতা সৃষ্টি করে আসছে । এতে করে বড়ধরনে সমস্যার সম্মুখীন হতে হয় স্কুল কলেজগামী শিক্ষার্থী ও মহিলা পথচারীদের।কেউ প্রতিবাদ করতে গেলে লাঞ্চিত হতে হয়।

আবার কেউ মান সম্মানের দিকে তাকিয়ে প্রতিবাদ না করেই নিরবে চলে যেতে দেখা যায়।

বিজ্ঞাপন

সরজমিনে দেখা যায় চাঁদপুর কুমিল্লা মহাসড়কের দু’পাশ এবং উপজেলার আঞ্চলিক ও গ্রাম্য বাজারের সড়কগুলোর অধিকাংশ স্থানই করত কলের দখলে রয়েছে।

এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা বন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান আমাদের তথ্য অনুযায়ী উপজেলায় ৭২ টি করাত কল রয়েছে এর মধ্যে ৪৮ টি করাত কলের অনুমোদন আছে। বাকিগুলোর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছি।

বিষয়টি নিয়ে হাজিগঞ্জ ফায়ার সার্ভিসে সিনিয়র স্টেশন অফিসার আবু মোহাম্মদ সাজেদুল কবির জোয়ারদার এর সাথে কথা হলে তিনি বলেন হাজীগঞ্জের করাত কলের অধিকাংশের এই ফায়ার সার্ভিসের অনুমোদন নেই তাছাড়া অনেক কেরাত কল রাস্তার উপরে গাছ ফেলে রেখে পথচারী চলাচলের সমস্যা সৃষ্টি করে আসছে। এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা কর্তৃপক্ষকে অনুরোধ করব।

বিজ্ঞাপন

করাত কলের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সাথে কথা হলে তিনি বলেন এ বিষয়ে আমাদের কাছে তথ্য নেই। আমরা তথ্য ফেলে সাথে ব্যবস্থা গ্রহণ করব।অন্য একটি সূত্র থেকে জানা যায় উপজেলায় প্রায় ৮৫ টি করাত কল রয়েছে। করাত কলের একাধিক মালিকদের অনেকেই জানেন না যে করাত কল পরিচালনা করতে হলে পরিবেশ অধিদপ্তর ,বন বিভাগ ,ফায়ার সার্ভিস ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমোদনের প্রয়োজন হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু