আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন ক্লাস হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি

নতুন শিক্ষাক্রমে সপ্তাহ হবে ৫ দিনে: শিক্ষামন্ত্রী

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৫, ২০২২ | ৬:১১
Link Copied Successfully!

বিশ্বব্যাপী জ্বলানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের জন্য আগামী বছর নতুন শিক্ষাক্রমে সপ্তাহে ৫ দিন ক্লাস হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন মন্ত্রী।

দীপু মনি বলেন, ‘পাঁচদিনের মধ্যেই ক্লাসগুলোকে এমনভাবে বিন্যাস করতে চাই, যাতে শিক্ষার্থীদের কোনো ধরনের সমস্যা না হয়।’

বিজ্ঞাপন

এ সময় কাগজের সংকট ও দাম বাড়ার ফলে নতুন বছরে বই ছাপানোর কাজটিকে একটি বড় চ্যালেঞ্জ হিসেবে আখ্যায়িত করে শিক্ষামন্ত্রী বলেন, ‘চেষ্টা করছি যেন আমরা সময়মতো বই-পুস্তক দিতে পরি।’

এ ছাড়া আগামী মাস থেকেই লোডশেডিং কমে যাবে কিংবা থাকবে না বলেও আশা প্রকাশ করেন তিনি।

দিপু মনি বলেন, ‘বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যেসব উদ্যোগ নেয়া হয়েছে, সেখানে যদি আমরা এখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাসগুলো ৫ দিন করি তাহলে একদিন সাশ্রয়ের সুযোগ পাবো। অর্থাৎ শহরে একদিন শিক্ষার্থীদের স্কুলে আনা-নেয়ার জন্য যে পরিমাণ যানবাহন চলে সেটারও সাশ্রয় হবে।’

বিজ্ঞাপন

তবে এখনও এই বিষয় সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল হাসান, পুলিশ সুপার মিলন মাহমুদ, চাঁদপুর নৌ পুলিশ সুপার মো. কামরুজ্জামান, পিআইবি পুলিশ সুপার রেজওয়ানা নূর, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এম এ ওয়াদুদ, স্বাধীনতা পদক প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডাক্তার সৈয়দা বদরুন নাহার চৌধুরী, পুরান বাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার প্রমুখ।

H/N

শীর্ষ সংবাদ:
মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৫৬ কিশোর, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি