ওসি শাহজাহান কামাল বদলির খবর শুনে সাধারণ মানুষদের ক্ষোভ প্রকাশ

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ৭, ২০২২ | ১২:১৩
Link Copied Successfully!

পুলিশই জনতা, জনতাই পুলিশ। এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুুলিশ বাহিনীর অর্জন এখন সুনাম বেড়ে চলছে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজাহান কামাল সাধারণ মানুষের বিপদে পাশে থেকে সহায়তা করে থাকেন।

তিনি একদিকে অফিসার ইনচার্জ অন্য দিকে মানবিক। হটাৎ শোনা যাচ্ছে এই অফিসারের বদলির খবর। এখবর শোনে সাধারণ মানুষের মাঝে ক্ষোভ প্রকাশ করছে। তারা বলছে ওসি শাহজাহান কামাল একজন সৎ, ন্যায়পরান ও মানবিক ওসি। তার বদলির খবর শোনে আমরা মর্মাহত।

জানা যায়, কর্মক্ষেত্রে কাজের গতিশীলতা, সফলতা ও মানবতা সবকিছুতেই দক্ষ তিনি। নাগরিক সেবা ও জন-নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিনিয়ত তার নির্দেশে বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করে যাচ্ছে তার অধিনস্থ পুলিশ সদস্যরা। চুরি, ছিনতাই, ডাকাতি কিংবা অগ্নিকাণ্ডের ঘটনায় অনেকেরই অনেক কিছু হারিয়ে ফেলেন। অনেকের মোবাইলও ফোন চুরি হয়। থানায় জিডি করার পর চুরি হওয়ার মোবাইল কিছু দিন পর তিনি নিজেই উদ্ধার করে মালিকের বাড়িতে গিয়ে পৌঁছে দিয়েছেন এমন নজীরও রয়েছে।

বিজ্ঞাপন

উপজেলার সুগন্ধী গ্রামের আহম্মদ উল্লাহ বলেন, তিনি একজন মানবিক অফিসার, নিষ্ঠাবান ও অসাধারণ ভালো মানুষ এই পুলিশ কর্মকর্তা। আমরা এতো তাড়াতাড়ি এই মহৎ অফিসারের বিদায় দিতে পাড়ি না। আমরা চাই তিনি থাকুক আরো কিছুকাল আমাদের মাঝে।

এখলাছপুরের সজিব বলেন, তিনি মতলব উত্তরবাসী তথা পুরো বাংলাদেশ পুলিশ ডিপার্টমেন্ট-এর কাছে একজন মানবিক এবং চৌকস পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিত।

তিনি পুলিশ বাহিনীর গর্ব। এছাড়াও তিনি দিন-রাত পরিশ্রম করে বিপদগ্রস্থ মানুষকে সেবা প্রদান করা সহ অপরাধ দমনে অসীম সাহসী ভূমিকা অব্যাহত রেখেছে। এর পূর্বে অত্র জেলার কচুয়া থানার ওসি তদন্ত হিসেবে হিসেবে খুব সুনামের সহিতে দায়িত্ব পালন করেছিলেন।

বিজ্ঞাপন

তিনি এলাকার সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা। উন্নতশীল ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে সবার আগে দরকার অপরাধ প্রবণতামুক্ত একটি সুন্দর সমাজ। সেই সুন্দর সমাজ গড়তে নিরলসভাবে চেষ্টা করে যাচ্ছেন।

বাগানবাড়ির নাদিম বলেন, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ পদে মোহাম্মদ শাহজাহান কামাল যোগদানের পর থেকে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার পাশা-পাশি বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন।

অপরাধীকে কৌশলে অন্ধকার জগত থেকে ফিরিয়ে আনতে বেশ ভালোই জানেন চৌকশ পুলিশ কর্মকর্তা।

আজ পর্যন্ত একটা লোকও বিনাদোষে গ্রেপ্তার হয়নি। নির্দোষ কাউকে ফাঁসােনি।দোষী ব্যক্তি ক্ষমতার প্রভাব দেখিয়ে পার পায়নি। কোন মাদক ব্যবসায়ী, সন্ত্রাসীর কাছ থেকে মাশোয়ারা নেননি। কোন প্রভাবশালী ব্যক্তি পুুলিশকে ব্যবহার করতে পারেনি।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যাক্তি জানান, সাধারণ মানুষকে লাঞ্চিত করে পার পায়নি কেউ, আর এই সফলতার মূল নায়ক পুলিশের সুপার হিরো খ্যাত মোহাম্মদ শাহজাহান কামাল। পুলিশের রুটিন ওয়ার্কের বাইরেও সাহসী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান কামাল দিন-রাত কাজ করে যাচ্ছেন দেশ এবং জাতির কল্যাণের জন্য। তিনি একজন সৎ, নিঃস্বার্থ, নির্লোভ, সহজ-সরল, মানবিক পরিচ্ছন্ন ও রুচিশীল ডায়ানামিক অফিসার। মতলব উত্তরবাসীর সত্যিই নজর কেড়েছেন, স্থাপন করেছেন অনন্য উদাহরণ।

এ বিষয়ে ওসি মোহাম্মদ শাহজাহান কামাল বলেন, এই চাকরিতে বদলি হওয়াটা স্বাভাবিক।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২