আজ বৃষ্টির দেখা মিলল

শ্রাবণের প্রথম বৃষ্টি

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ১৮, ২০২২ | ৩:৩৪
Link Copied Successfully!

আজ বর্ষাকালের এ মাসের তৃতীয় দিন। কিন্তু সপ্তাহখানেক ধরেই, বিশেষ করে রাজধানীতে চলছিল দাবদাহ। আজ সোমবার সকাল সাতটায় আবহাওয়া অধিদপ্তর ঢাকা ও আশপাশের ছয় ঘণ্টার যে পূর্বাভাস দিয়েছিল, তাতেও বলা হয়েছিল, আবহাওয়া ‘প্রধানত শুষ্ক থাকতে পারে’। কিন্তু দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে রাজধানীবাসী পেল শ্রাবণ মাসের প্রথম বৃষ্টির দেখা। আবহাওয়া অধিদপ্তর বলছে, এতে কমবে তাপপ্রবাহ। রাজধানীবাসী কিছুটা স্বস্তি পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জুলাই মাসের গোড়াতেই বলেছিল, এ মাসে বৃষ্টি অপেক্ষাকৃত কম হবে। এ ছাড়া দেশের কিছু স্থানে তাপপ্রবাহ বয়ে যাওয়ার পূর্বাভাসও দিয়েছিল। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা বৃষ্টিহীন ছিল কয়েক দিন। তীব্র গরম দেশের বিভিন্ন এলাকায়। আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার বলেছে, এমন তাপমাত্রা আরও অন্তত দুই দিন থাকবে। দুই দিন পর থেকে বৃষ্টির তীব্রতা বাড়বে। তখন তাপমাত্রা কমে আসবে। এটা ছিল সারা দেশের পূর্বাভাস। তবে এর আগেই আজ বৃষ্টির দেখা মিলল রাজধানীতে।

সকালের পূর্বাভাসে শুষ্ক থাকার কথা বলার পরও বৃষ্টি হলো কেন—জানতে চাইলে এর ব্যাখ্যা দিলেন অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান। তিনি গনমাধ্যমকে জানান, তিন মিলিমিটার বা এর কম বৃষ্টির সম্ভাবনা থাকলে সেটাকে প্রধানত শুষ্কই বলা হয়। আর আজ ঢাকা ও এর আশপাশে সর্বত্র বৃষ্টি হচ্ছে না। ঢাকার পূর্বাঞ্চলজুড়ে বৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়া অধিদপ্তরের আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রংপুর, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের দু–এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে মাঝারি ধরনের ভারী ধরনের বর্ষণ হতে পারে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয় সৈয়দপুরে, ৩৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন কুতুবদিয়া ও টেকনাফে, ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় সিলেটে, ৪৮ মিলিমিটার। আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আজ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং সিলেটে অপেক্ষাকৃত বেশি বৃষ্টি হবে।

সূত্র:প্রথম আলো
N/N

বিজ্ঞাপন

শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে