কচুয়ায় যানযট নিরসনে রহিমানগর বাজারে ৫টি ষ্ট্যান্ডে সাইনবোর্ড ঝুলানোর কার্যক্রম সম্পন্ন

Default User
শান্তুু ধর , কচুয়া:
আপডেটঃ জুলাই ২, ২০২২ | ১১:৩৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী রহিমানগর বাজারের যানযট নিরসনে প্রশাসনের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সিএনজি ও অটো রিক্সার ৫টি নতুন ষ্ট্যান্ডে সাইনবোর্ড ঝুলানো সম্পন্ন হয়েছে।

শনিবার (২ জুলাই) ইউপি চেয়ারম্যান আমির হোসেন ও কবির হোসেনের নেতৃত্বে এসব নতুন ষ্ট্যান্ডে সাইনবোর্ড ঝুলানো হয়।
এসময় উপস্থিত ছিলেন-রহিমানগর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সাধারন সম্পাদক সনজিত চন্দ্র সরকার, যুগ্ন সাধারন সম্পাদক মো: আনোয়ার উল্যাহ,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক সফিকুল ইসলাম চৌধুরী, বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ ফখরুল ইসলাম,রহিমানগর সিএনজি ও অটো রিক্সা মালিক সমিতির সভাপতি জহিরুল ইসলাম হৃদয়, কার্যকরী সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক মনির হোসেন পাটওয়ারী, শ্রমিক সংগঠনের সভাপতি শহিদ উল্যাহ, সাধারন সম্পাদক মো: সোবহান সহ কচুয়া থানার পুলিশের সদস্যবৃন্দ।

উল্লেখ্য যে, গত ৬ জুন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মো: মোতাছেম বিল্যাহ স্থানীয় ইউনিয়ন পরিষদে এক মতবিনিময় সভায় সকলের সম্মতিক্রমে রহিমানগর বাজারের যানযট নিরসনের এ সিদ্ধান্ত নেয়া হয় এবং তা বাস্তবায়নের লক্ষ্যে ওই সাইনবোর্ড ঝুলানো হয়। যারা এসব নির্ধারিত ষ্ট্যান্ডে সিএনজি ও অটো রিক্সা রেখে যাত্রী উঠানামা করাবে না তাদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও ওই মতবিনিময় সভায় গৃহীত হয়েছে।

বিজ্ঞাপন

সাইনবোর্ড ঝুলানো নতুন ষ্ট্যান্ড গুলো যথাক্রমে কচুয়া-কালিয়াপাড়া সড়কের সিএনজি ষ্ট্যান্ড রহিমানগর বেসিক এইড এন্ড হসপিটালের সামনে, রহিমানগর-ভাতেশ্বর সিএনজি অটো ষ্ট্যান্ড সাতবাড়িয়া রোডের সাবেক জনতা ব্যাংকের সামনে, রহিমানগর-নবাবপুর সিএনজি ষ্ট্যান্ড নাউলা সড়ক মোড় নাজিম আলী সওদাগরের বাড়ির সামনে, দক্ষিন বাজারের পনশাহী রোডের ষ্ট্যান্ড ইউসুফ সফর আলী মাদ্রাসার সামনে, নাউপুরা খাজুরিয়া-লক্ষ্মীপুরের ষ্ট্যান্ড আলিফ মেডিকেল সামনে ও আকানিয়া-নাছিরপুর ষ্ট্যান্ড পশ্চিম বাজার পুরাতন গোডাউনের সামনে।

রহিমানগর বাজারের দীর্ঘদিনের যানযট নিরসন হবে তো? এ প্রশ্ন ভুক্তভুগী জনসাধারনের।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত