চাঁদপুরে ইতিহাসে প্রথম ১১৪ কোটি টাকার বাজেট ঘোষণা করলো হাজীগঞ্জ পৌরসভা

মনিরুজ্জামান বাবলু চাঁদপুর
আপডেটঃ জুন ৩০, ২০২২ | ৪:৫১
Link Copied Successfully!
জেলায় এই প্রথম বড় বাজেট ঘোষণার করেন মেয়র আসম মাহবুবুল আলম লিপন -- পপুলার বিডিনিউজ

কোন প্রকার বাড়তি কর আরোপ ছাড়াই হাজীগঞ্জ পৌরসভার ২০২২- ২৩ অর্থ-বছরের ১১৪ কোটি ১৪ লক্ষ ২০ হাজার ২৫০পঞ্চাশ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার ৩০ জুন হাজীগঞ্জ পৌর মিলনায়তনে পৌরসভার মেয়র অ.স.ম মাহবুব উল আলম লিপন দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় বাজেট ঘোষণা করেন।

এবারের বাজেটে রাজস্ব বাজেটের আয় ধরা হয়েছে ২৭ কোটি ৯ লক্ষ ১ হাজার ২৫০ টাকা, ব্যায় ধরা হয়েছে ২৬ কোটি ২৭ লক্ষ ৫ হাজার টাকা । উদ্বৃত্ত রাখা হয়েছে ৮১ লক্ষ ৯৬ হাজার ২৫০ টাকা।

বিজ্ঞাপন

উন্নয়ন বাজেটে আয় ধরা হয়েছে ৮৭ কোটি ৫ লক্ষ ১৯ হাজার টাকা।ব্যায় ধরা হয়েছে ৮৩ কোটি ২৪ লক্ষ ৬৫ হাজার টাকা উদ্বৃত্ত রাখা হয়েছে ৩ কোটি ৮০ লক্ষ ৫৪ হাজার টাকা। বাজেটে সর্বমোট আয় ধরা হয়েছে ১১৪ কোটি ১৪ লক্ষ ২০ হাজার ২৫০ টাকা। ব্যায় ধরা হয়েছে ১০৯ কোটি ৫১ লক্ষ ৭০ হাজার টাকা। বাজেটে সর্বমোট উদ্বৃত্ত রাখা হয়েছে ৪ কোটি ৬২ ৬২ লক্ষ ৫০ হাজার ২৫০ টাকা। জেলায় এই প্রথম বড় বাজেট ঘোষণার করেন মেয়র আসম মাহবুবুল আলম লিপন।

বাজেট অনুষ্ঠানে মেয়র প্রথমে জাতির জনক ও তাঁর পরিবারের গভীর প্রতি শ্রদ্ধা একাত্তরের বীর শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বাজেট অনুষ্ঠান শুরু করেন।

হাজিগঞ্জ পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসানের সভাপতিত্বে ও বাজার পরিদর্শক সফিউল বাসার রুজমনের সঞ্চালনায় বাজেট অনুষ্ঠানে বক্তৃতা করেন পৌরসভার ১ নং প্যানেল মেয়র ও ৪ নং ওয়ার্ড কাউন্সিলর জাহিদুল আজহার আলম বেপারী, পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা মোঃ সফিকুর রহমান, পৌরসভার পানি বিদ্যুৎ শাখার প্রকৌশলী মাহবুব আলম। বাজেট ঘোষণার পর সাংবাদিক ও সুধীজনের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মেয়র আসম মাহবুবুল আলম লিপন ও পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইনামুল হাসান। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত