সেতুর ওপর দাঁড়িয়ে মাননীয় প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু, শান্তি-সমৃদ্ধি ও দেশ জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করেন

পদ্মা সেতু মানুষের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় মেলবন্ধন সহজতর হবে

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৬, ২০২২ | ৭:৪৫
Link Copied Successfully!

পদ্মার বুকে নিজস্ব অর্থায়নে সেতু! যা ছিল কল্পনা প্রসূত চ্যালেঞ্জিং ও অসম্ভব। তা-ই সম্ভব করে দেখিয়েছেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা।

২৬ জুন( রোববার) বিকেলে ফরিদপুরে মাহফিলে যোগদানের জন্য পদ্মা সেতুর ওপর দিয়ে যেতে মাইজভাণ্ডার দরবার শরীফের ইমাম, হযরত শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী মাইজভাণ্ডারী এ কথা বলেন। তিনি সেতুর ওপর দাঁড়িয়ে মাননীয় প্রধান মন্ত্রীর দীর্ঘায়ু, শান্তি-সমৃদ্ধি ও দেশ জাতির কল্যাণ কামনা করে মুনাজাত করেন।

তিনি এক বিবৃতিতে আরো বলেন, দু’দিন আগেও পদ্মার এপাড় ওপাড়ে যাতায়ত করতে মানুষের অনেক ভোগান্তিতে পড়তে হতো। প্রায়শই সংবাদ মাধ্যমে খবর হতো পদ্মায় নৌকা, লঞ্চ ডুবিতে অনেক লোকের সলিল সমাধি ঘটেছে। কিংবা ফেরির কারণে যানজটে আটকে থাকা অ্যাম্বোলেন্সে রোগির মৃত্যু, মাছ, সবজি পঁচে, কৃষক ও ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমাদের পূর্ব পুুরুষরা দ্বীনি দাওয়াতের জন্য পদ্মার ওপাড়ে যেতে অনেক কষ্ট ও ভোগান্তি সহ্য করতে হয়েছিল। আমাদের সময়ে এসে আজ থেকে সময়ের অপচয় ও ভোগান্তি থেকে মুক্তি মিললো। তার জন্য মহান আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করছি।

পদ্মা সেতুর কারণে এই অঞ্চলের মানুষের সাথে সারাদেশের মানুষের ব্যবসায়িক, সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও আত্মিক মেলবন্ধন সহজতর হবে বলে তিনি উল্লেখ করেন।

শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী আরো বলেন, আধুনিক স্থাপত্য শৈলীতে নির্মিত পদ্মা সেতুকে নিয়ে সমগ্র জাতির ন্যায় আমিও অহংকার বোধ করছি।

বিজ্ঞাপন

তিনি বলেন, পদ্মা সেতু আমাদের অহংকার হলেও এই সেতু নির্মাণ খুব একটা সহজ ছিল না। বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ এনে পদ্মা সেতু থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। সেই সময় এ দেশের নাগরিক হিসেবে আমিও লজ্জিত হয়েছিলাম। পরে প্রমাণ হলো পদ্মা সেতু নির্মাণে কোনো দুর্নীতি হয়নি। এটা ছিল ষড়যন্ত্র। বাংলাদেশের নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করবেন। মাননীয় প্রধান মন্ত্রীর এই ঘোষণায় আশান্বিত হলেও শংকিত ছিলাম। তিনি পারবেন তো?

হ্যাঁ মাননীয় প্রধান মন্ত্রী সকল ষড়যন্ত্র ও প্রতিকুল পরিস্থিতি মোকাবেলা করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন। এই জন্য সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী মাননীয় প্রধান মন্ত্রীকে ধন্যবাদ জানান।

H/N

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত