হাতকড়াসহ জানাজা থেকে পালিয়ে পলাতক ছিল

বাকিলার সেই ১৯ মাদক মামলার আসামী জাকির গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২২, ২০২২ | ১১:৫৭
Link Copied Successfully!
ইয়াবাসহ জাকির গ্রেফতার -- পপুলার বিডিনিউজ

পুলিশের কাছ থেকে হাতকড়া পড়া অবস্থায় পালিয়ে যাওয়া ১৯ মাদক মামলার পলাতক আসামী জাকির হোসেন (৩৮) গ্রেফতার হয়েছে। গ্রেফতারের সময় তার কাছ থেকে ৩০৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে । সে হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের খলাপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে। তার নামে মাদক আইনে আরেকটি মামলা দায়ের করে পুলিশ।

পুলিশ জানায়, বাকিলা বাজারের ফকির বাজার সড়ক থেকে মঙ্গলবার সন্ধ্যা রাতে শতাধিক পিস ইয়াবাসহ খলাপাড়া গ্রামের চিডা মিন্ত্রীর ছেলে কবিরকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্যের ভিত্তিতে জাকিরকে হাজীগঞ্জ পৌরসভাধীন বলাখাল বাজার এলাকা থেকে কৌশলে গ্রেফতার করা হয়।

জাকির হাজীগঞ্জ থানায় মামলা গুলো নং০২(০২)২২,ধারা-১৪৩/১৪৭/১৮৬/৩৩২/৩৫৩/২২৪/২২৫ পেনাল কোড এর এজাহারভূক্ত ০১ নং আসামী এবং জিআর নং-১৬৫/১৬ এর ওয়ারেন্টভুক্ত আসামী সে।

বিজ্ঞাপন

অভিযানের নেতৃত্ব দেন হাজীগঞ্জ থানার উপ পরিদর্শক মিছবাহুল আলম চৌধুরী ও প্রভাকর বড়ুয়াসহ সঙ্গীয় ফোর্স।

পুলিশ আরো জানান, কয়েক মাস আগে গোপনে ১৯ মাদক মামলার আসামী জাকির বাকিলা বাজার এলাকায় একটি জানাজা অংশ নেয়। সেখান থেকে হাজীগঞ্জ থানার উপ সহকারী পুলিশ পরিদর্শক মোজাম্মেল গ্রেফতার করে হাতকড়া পড়ায় জাকিরকে। এ সময় জাকিরকে জানাজায় অংশ গ্রহনে একটু সুযোগ দেয়ার জন্য জানাজায় অংশগ্রহনকারী তার কয়েক সহযোগী অনুরোধ করে। স্থানীয়দের অনুরোধে জানাজা অংশ নেবার সুযোগ দেয় পুৃলিশ অফিসার মোজাম্মল। পুলিশ অফিসার মোজাম্মলের সরলতার সুযোগ নিয়ে জানাজা চলাকালে জাকির তার সহযোগিদের সহযোগিতায় পুলিশ মারধর করে হাতকড়াসহ পালিয়ে যায়। সেই ঘটনায় দায়ের করা মামলায় জাকির ১ নং আসামী। ঘটনার দিনই পুলিশ হাতকড়া উদ্ধার করে। উক্ত মামলার অপর আসামীরা ইতিমধ্যে জামিনে রয়েছে। সেই ঘটনায় পুলিশ অফিসার মোজাম্মেল ক্লোজ হন। এতোদিন জাকির পলাতক ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত