
সাবেক ইউপি সদস্য আশেক আলীকে দেখতে গেলেন ইউপি চেয়ারম্যান সুমন
Link Copied Successfully!
সুহিলপুর বেপারী বাড়ীতে গেলেন ইউপি চেয়ারম্যান সুমন -- পপুলার বিডিনিউজ 
হাজীগঞ্জ উপজেলার ৫ নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সুহিলপুর-খাঁকবাড়িয়া-শাহাপুর এলাকার সাবেক ইউপি সদস্য আশেক আলী ব্রেন স্টোকে আক্রান্ত হয়ে পড়েন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা শেষে সম্প্রতি তাকে বাসায় নেয়া হয়।
খবর পেয়ে শুক্রবার জুমার নামাজের পর সাবেক এই ইউপি সদস্যকে দেখতে সুহিলপুর বেপারী বাড়ীতে ছুটে যান ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন।
ওইসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের সচিব সোলেমান মিয়াজী, পন্যালে চেয়ারম্যান মিজানুর রহমান, হেলাল চৌধুরী, ২ নং বাড্ডা বাউড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন বেপারী ও সেক্রেটারি শাহজালাল পাটোয়ারী মামুন প্রমুখ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর










