
হাজীগঞ্জের ইমান মতলবের ইউছুফ গাঁজা ও বিদেশি মদসহ কুমিল্লায় গ্রেফতার
কুমিল্লায় গ্রেফতার হন চাঁদপুরের এই দুই মাদক কারবারি -- পপুলার বিডিনিউজ 
র্যাব-১১ কুমিল্লা জেলার লালমাই থানার বাগমারা এলাকা হতে ৪০ কেজি গাঁজা, ০২ বোতল বিয়ার এবং ১১ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে । ওইসময় একটি পিকআপ জব্দ করা হয়।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৬ জুন সন্ধায় কুমিল্লা জেলার লালমাই থানার বাগমারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে পিকআপে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৪০ কেজি গাঁজা, ০২ বোতল বিয়ার এবং ১১ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো চাঁদপুর জেলার দক্ষিন মতলব থানার দক্ষিণ দিঘলদী গ্রামের মোঃ বাসার এর ছেলে মোঃ ইউসুপ আলী@আবু হাসান(২৫) ও একই জেলার হাজীগঞ্জ থানার পশ্চিম রাজারগাঁও কামার পট্টি বাড়ীর মৃত আবিদ হাওলাদারের ছেলে মোঃ ইমান হোসেন (৪৫)।
র্যাবের উপ- পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার লালমাই থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। পপুলার বিডিনিউজ, কুমিল্লা










