কচুয়ার জি.এম ফারুক খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত পরিচালক হলেন

Reporter
শান্তুু ধর কচুয়া প্রতিনিধি
আপডেটঃ জুন ১৫, ২০২২ | ৯:২৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার তেগুরিয়া গ্রামের কৃতিসন্তান জি.এম ফারুক হোসেন পাটওয়ারীকে আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক থেকে খাদ্য মন্ত্রনালযের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি দেয়া হয়েছে। গত সোমবার (১৩ জুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের খাদ্য মন্ত্রনালয়ের (সংস্থা প্রশাসন-১ শাখা) সিনিয়র সহকারি সচিব শারমিন ইয়াসমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

জি.এম ফারুক হোসেন পাটওয়ারী ২৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর সর্বপ্রথম সহকারী জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে কিশোরগঞ্জ জেলায় যোগদান করেন। পরবর্তীতে তিনি পদোন্নতি পেয়ে নরসিংদী জেলা খাদ্য নিয়ন্ত্রক ও রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে শেরপুর,টাঙ্গাইল ও সর্বশেষ নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক পদে সুনাম ও সততার সাথে দায়িত্ব পালন করেন।
জি.এম ফারুক হোসেন পাটওয়ারী কচুয়ার তেগুরিয়া গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজী আব্দুল গফুর পাটওয়ারী ও রওশন আরা বেগমের জৈষ্ঠ্য সন্তান। তিনি ১৯৮৯ সালে পালাখাল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি,১৯৯১ সালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি,১৯৯৬ সালে ময়মনসিংহ কৃষি বিশ^বিদ্যালয় থেকে এমএসসি ইন এগ্রিকালচার সাফল্যের সাথে সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি অত্যান্ত মেধাবী ও বুদ্ধিমত্তা হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তিনি রাজশাহী বিভাগের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক থেকে খাদ্য মন্ত্রনালয়ের অতিরিক্ত পরিচালক পদে পদোন্নতি পাওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস