পপুলার বিডিনিউজ কল্যাণ তহবিল

প্রয়াত সাংবাদিক তাহের মিসবাহর সন্তানদের পড়াশোনার জন্য ২০ হাজার টাকা প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ১৫, ২০২২ | ৮:৫৯
Link Copied Successfully!
ছোট মেয়ের হাতে তুলে দেয়া হয় বিশ হাজার টাকা -- পপুলার বিডিনিউজ

হাজীগঞ্জ উপজেলার প্রয়াত সাংবাদিক ও শিক্ষক তাহের মিসবাহ’র সন্তানদের পড়াশোনার জন্য বিশ হাজার টাকা প্রদান করা হয়েছে। চাঁদপুরের মাল্টিমিডিয়া অনলাইন নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের কল্যাণ তহবিল থেকে এই অর্থ প্রদান করা হয়।

বুধবার বিকালে প্রয়াত তাহের মিসবাহ’র বাড়ীতে গিয়ে পরিবারের কনিষ্ট মেয়ের হাতে বিশ হাজার টাকা তুলে দেয়া হয়।

মরহুমের পরিবারে স্ত্রী ও পাঁচ কন্যা সন্তান রয়েছে। দুই জনের বিয়ে হয়ে গেলেও তিনজন করছেন পড়াশোনা। তাহের মিসবাহ সাপ্তাহিক মানবসমাজ, দৈনিক চাঁদপুর দিগন্তের প্রতিনিধি হিসেবে সংবাদ পরিবেশন করতেন।

বিজ্ঞাপন

বিশ হাজার টাকা প্রদান শেষে পপুলার বিডিনিউজের কলাকৌশলীরা মরহুমের কবর জেয়ারত করেন। ওইসময় উপস্থিত ছিলেন পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু, প্রধান সম্পাদক খালেকুজ্জামান শামীম, যুগ্ম বার্তা সম্পাদক মজিব পাটোয়ারী, স্টাফ রিপোর্টার তোফায়েল আহম্মেদ ও বিজ্ঞাপন  ম্যানেজার হাসান আহম্মেদ প্রমুখ।

পপুলার বিডিনিউজের এডিটর মনিরুজ্জামান বাবলু বলেন, প্রয়াত তাহের মিসবাহর পাঁচ কন্যা সন্তান রয়েছে। পরিবারে আয় করার কেউ নেই। সন্তানদের পাশে দাঁড়াতে পেরে সৃষ্টি কর্তার কাছে কৃতজ্ঞ। পপুলার বিডিনিউজ কল্যাণ তহবিলের মাধ্যমে জেলার যেকোন সাংবাদিকদের পাশে যথাসাধ্য সহযোগিতার কাজ করবে। পপুলার বিডিনিউজের পরিচালক, কলাকৌশলী ও শুভানুধ্যায়ীদের আর্থিক অনুদান নিয়ে পপুলার বিডিনিউজ কল্যাণ তহবিল গঠিত হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস