মালদ্বীপের রাজধানীতে আই জি এম হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন আছেন

মালদ্বীপের হাসপাতালে ভর্তি আছে হাজীগঞ্জের থানার খোকন মল্লিক

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ১৩, ২০২২ | ৭:৪২
Link Copied Successfully!
মালদ্বীপ থেকে রবিবার (১২জুন২০২২) মালদ্বীপের রাজধানীর পার্শ্ববর্তী হুলেমালের আইল্যান্ডে  কাস্টম জেটিতে কনটেইনার আনলোডিং করার সময়ে   মোঃ খোকন মল্লিক (৪০) গুরুতর আহত হয়ে মালদ্বীপের রাজধানীতে আই জি এম হাসপাতালের আইসিওতে চিকিৎসাধীন আছেন।
স্থানীয় প্রবাসীদের মাধ্যমে জানা যায় কনটেইনার থেকে মার্বেল শিট আনলোডিং করার সময় দূর্ঘটনাবশত মার্বেল শিটগুলো তাদের উপরে পড়ে যায়, ঘটনাস্থল থেকে তাদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মোঃ জয়নালকে মৃত ঘোষনা ও মোঃ খোকন মল্লিককে আইসিইউতে ভর্তি করেন।
মৃত মোঃ জয়নাল এর পরিচিত লোক থেকে জানা যায়, তার দেশের বাড়ি গাজীপুর জেলার, কাপাশিয়া থানায়, ভাকওয়াদি গ্রামের মোঃ সালাম পালয়ান এর পুত্র। গত একযুগ আহে মালদ্বীপে আসা মৃত মোঃ জয়নাল অবৈধভাবে বিভিন্ন কোম্পানিতে ডেইলি কাজে কর্মরত ছিলেন। বর্তমানে মালদ্বীপ সরকারের বৈধকরণ প্রক্রিয়ায় সামিল হয়ে সমস্ত ডকুমেন্টস জমাও দিয়েছিলেন সামনের কুরবানির ঈদে বাড়ি যাবে বলে। আহত অন্য প্রবাসী মোঃ খোকন মল্লিক এর দেশের বাড়ি চাঁদপুর জেলার, হাজীগঞ্জ থানার, নয়া-পারা গ্রামে, নাজিমুদ্দিন মল্লিক এর পুত্র। গত তিন বছর যাবত অবৈধভাবে মালদ্বীপের বিভিন্ন কোম্পানিতে ডেইলি কাজে কর্মরত আছেন। বর্তমানে আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মালদ্বীপ পুলিশ জানিয়েছে যে তারা আজ বিকেল সাড়ে তিন টার দিকে হুলেমালের নতুন শহরের কাস্টম জেটি এলাকায় একটি কন্টেইনার থেকে মার্বেল শীট আনলোড করার সময় প্রবাসী বাংলাদেশি দুই ব্যক্তি আটকে যাওয়ার খবর পেয়েছিলেন। দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে একজনকে চিকিৎসক মৃত ঘোষনা করেন এবং অপর জনকে হাসপাতালের জরুরি কক্ষে নিয়ে যাওয়া হয়েছে। এবং এও জানিয়েছেন, তারা এই ঘটনার তদন্ত করছেন।
H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু