হাজীগঞ্জ উপজেলা প্রশাসন ও সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায়

নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে: নবাগত জেলা প্রশাসক 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ জুন ১৩, ২০২২ | ২:১৬
Link Copied Successfully!
হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত -- পপুলার বিডিনিউজ

চাঁদপুর জেলার নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কামরুল হাসান হাজীগঞ্জ উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকালে উপজেলার ই-সেন্টারে উপজেলা প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক সহ সর্বসস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভা সম্পন্ন হয়।

উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম তানজীরের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকির হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, নবাগত জেলা প্রশাসক কামরুল হাসান।

তিনি বলেন, চাঁদপুর জেলা শিক্ষা মন্ত্রীর জেলা এখানে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এসএসসি, দাখিল এবং ভোকেশনাল পরিক্ষার্থীদের জন্য নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে। কোন অনিয়ম পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

বিজ্ঞাপন

এছাড়া স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তিনি বলেন স্কুল-কলেজ চলাকালীন সময়ে সকল বিনোদন কেন্দ্রগুলোতে শিক্ষার্থীরা যোনো প্রবেশ করতে না পারে সে বিষয়ে স্থানীয়ভাবে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করার কথা জানান।

তিনি আরো বলেন, বাংলাদেশ একটি সাম্প্রতায়িক সম্প্রতির দেশ এখানে কেউ যোনো কোন ধরনের উষ্কানীমূলক বা নাশকতামূলক কাজ করতে না পারে, সে বিষয়ে সচেতন থাকতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন ২০৪১সালের মধ্যে একটি উন্নত দেশে পরিনত হবে। বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে হলে বর্তমান প্রজন্মেকে ওইভাবে গড়ে তুলতে হবে।

অন্যান্যদের মাঝে আরো বক্তৃতা করেন, উপজেলা চেয়ারম্যান গাজী মো. মাঈনুদ্দিন, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল-আলম লিপন, হাজীগঞ্জ উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবু তাহের, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ পিপিএম, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম, ৩নং কালোচোঁ ইউনিয়নের চেয়ারম্যান মানিক হোসেন প্রধানীয়া, ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের চেয়ারম্যান গিয়াস উদ্দিন বাচ্চু,  সাংবাদিক হাবিবুর রহমান, মো. কামাল হোসেন, মহিনউদ্দিন আল আজাদ, সুজন দাস ও গাজী মহিন উদ্দিন প্রমুখ।

বিজ্ঞাপন

ওইসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক, অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা প্রকৌশলী রেজওয়ানুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ, মহিলা ভাইস মির্জা শিউলী পারভীন, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি আশফাকুল আলম চৌধুরী ও সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনসহ উপজেলার অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু