ফরিদগঞ্জে ধর্ষণের পর বিধবা নারীকে খুন

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ জুলাই ২১, ২০২০ | ১১:২৯
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে অঞ্জলী দাস (৫৫) নামে এক নারীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে মঙ্গলবার রাতে পুলিশ তার লাশ উদ্ধার করে।

উপজেলার ৬নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের খাজুরিয়া গ্রামের ধোপা বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত অঞ্জলী দাস খাজুরিয়া গ্রামের ধোপা বাড়ির প্রয়াত ইন্দ্রজিৎ দাসের বিধবা স্ত্রী।

স্থানীয়রা জানায়, অঞ্জলী দাসের ছোট বোন পূর্ণিমা ও বোন জামাতা খোকন লক্ষ্মীপুর থেকে খাজুরিয়া মঙ্গলবার বিকালে বোনের বাড়িতে বেড়াতে আসেন। সেখানে এসে ঘরের দরজায় তালা মারা দেখতে পান।

বিজ্ঞাপন

তিনি জানতে পারেন সোমবার দুপুরের পর থেকে ঘরের দরজা তারা বন্ধ দেখতে পায়। পরে ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে ঘরের ভেতরে বিছানার উপর অঞ্জলীর রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। ইন্দ্রজিৎ গত এক বছর পূর্বে মারা যান।

স্থানীয় ইউপি সদস্য শাহআলম জানান, দুর্বৃত্তরা ওই নারীকে ধর্ষণের পর গলাকেটে হত্যা করেছে।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি আব্দুর রকিব জানান, গলাকেটে হত্যার ঘটনা শুনে তারা ঘটনাস্থলে গিয়েছেন। লাশ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য পাঠানো হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা