বিদ্যুৎস্পর্শে আনোয়ার ও গলায় ফাঁস দিয়ে ফরহাদের মৃত্যু

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২, ২০২২ | ৯:০৪
Link Copied Successfully!

বৃহস্পতিবার সকালে হাইমচরের ২নং আলগী উত্তর ইউনিয়নের ভিঙ্গুলিয়া গ্রামে আনোয়ার হোসেন (৫৫) নামে এক রাজ মিস্ত্রি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছেন।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেন এসডিএস (শরিয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি) অফিসের নির্মাণ কাজ করতে গিয়ে পানির মোটর লাইনের সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এই করুনভাবে মৃত্যুবরণ করেছে।

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন পেশায় একজন রাজ মিস্ত্রি। সেই কাজ করার জন্য প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালে কমলাপুর গ্রামের কর্মস্থলে পৌঁছিয়ে বিদ্যুৎ স্পৃষ্টের দূর্ঘটনা ঘটায়। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে এসডিএস হাইমচরের কো-অর্ডিনেটর নিগার সুলতানা বলেন, আনোয়ার হোসেন কে অফিস নির্মানের জন্য কন্টাক্ট দিয়েছিলাম। প্রতিদিনের মতো তিনি কাজ শুরু করেন এবং পরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আহত হওয়ার খবর শুনতে পেয়েছিলাম। পরে তাকে হাসপাতালে নিলে সেখানে দেখতে যাই এবং চিকিৎসক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। আমরা তার পরিবারের জন্য এসডিএস এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করবো।

বিজ্ঞাপন

অন্যদিকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ফরহাদ (১৬) নামের এক কিশোরের গলায় ফাঁস দেওয়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ জুন) বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়, ফরহাদ ফরিদগঞ্জ পৌর এলাকার মধ্য কেরোয়া গ্রামের পাটওয়ারী বাড়ীর আমিন উল্যার ছোট ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, ফরহাদ কৃষি কাজ করলেও গত কয়েকদিন নিয়মিত কাজ করতেন না। পরিবারের কাছ থেকে টাকা নিয়ে কোনমতে চলতেন। ঘটনারদিন সকালে ফরহাদ তার বোন রহিমা বেগমের কাছ থেকে ৫০ টাকা চাইলে বোন ফরাদকে টাকা দেইনি। কারন টাকা নিয়ে সে ধূমপান করে। টাকা না দেওয়ার কারনে সে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং কিছুক্ষন পর ঘরে গিয়ে তার গলায় ওড়ঁনা দিয়ে ফাঁশ দেয়া ঝুলন্ত লাশ দেখা যায়।

বিজ্ঞাপন

এ সময় আমাদের ডাক চিৎকারে বাড়ির লোকজন এসে ফরহাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ বিষয়ে ফরহাদের বোন রহিমা বেগম বলেন, আমি গত কয়েকদিন তাকে টাকা দিয়েছি। কিন্তু টাকা নিয়ে আমার ভাই ধূমপান করতো এমনটি জেনে টাকা দেওয়া বন্ধ করে দেই।

বিষয়টি নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র আবাসিক চিকিৎসক ডা. কামরুল হাসান বলেন, দুপুর আড়াইটার সময় ফরহাদ নামের ওই কিশোরকে হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে তাকে মৃত পেয়েছি। পরবর্তিতে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ নিয়ে যায়।।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন বলেন, খবর পেয়ে হাসপাতাল থেকে আমরা ফরহাদ নামে ওই কিশোরের মরদেহ উদ্ধার করি। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব