রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে শোকজ

প্রশ্ন নাই, তাই পরীক্ষা দেয়া হয়নি প্রায় ৭০০ শিক্ষার্থীর

Reporter
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২, ২০২২ | ৭:১০
Link Copied Successfully!

সপ্তম শ্রেণীর পরীক্ষার্থী ফাহিম হোসেন। অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী মুন্না। তারা বৃহস্পতিবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষা দিতে সকালে হাজির হয় বিদ্যালয়ে। পরীক্ষা শুরুর সময় শেষ হয়ে গেলেও আসেনি প্রশ্ন। পরে শিক্ষকরা জানালো এই পরীক্ষাটি হবে আগামী ১৬ জুন। বেকায়দায় পড়েন ফাহিম ও মুন্নার মতো প্রায় ৭০০ পরীক্ষার্থী।

সারাদেশের ন্যায় চাঁদপুর জেলার প্রতিটি উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে বৃহস্পতিবার অর্ধ-বার্ষিকী পরীক্ষা হলেও হাজীগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর দক্ষিণ পার্শ্বে গড়ে উঠা রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ে হয়নি পরীক্ষা। স্কুলে আসেনি প্রশ্ন! তাই হয়নি পরিক্ষা! পরিক্ষা না দিয়েই বাড়িতে ফিরে গেলো ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর প্রায় ৭০০ শিক্ষার্থী।

শিক্ষার্থীরা জানান, শ্রেণিভিত্তিক একটি পরিক্ষা সকাল ১০টায় এবং আরেকটি দুপুর দুইটায় হওয়ার কথা। বৃহস্পতিবারের পরিক্ষা হবে আগামী ১৬ জুন।  কিন্তু কেন জানতে চাইলে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষকের বরাত দিয়ে তারা জানায়, প্রধান শিক্ষকের হঠাৎ ট্রেনিং থাকার কারণে বৃহস্পতিবার হবে না পরিক্ষা।

বিজ্ঞাপন

কথা হয় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ-জামালের সাথে। তিনি পপুলার বিডিনিউজকে নিশ্চিত করে জানান, কুমিল্লা থেকে প্রশ্ন আসায় বিলম্ব হওয়ায় পরিক্ষা নেয়া সম্ভব হয়নি।

এই বিষয়ে বিদ্যালয়  পরিচালনা পর্ষদের সভাপতি মুন্সী মোহাম্মদ মনির ও  প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদারে সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ করেনি।

জেলার ৮ উপজেলায় ২৯৩ টি সরকারি-বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে আজ বৃহস্পতিবার পরীক্ষা হয়। আগামী ১৫ জুন এই পরীক্ষা শেষ করার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়। এদিকে হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে,  রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার পরীক্ষা না নেয়ায় তিন কর্মদিবসের মধ্যে জবাব দেয়ার জন্য শোকজ করা হয়েছে। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ