বিদ্যুতের খুঁটিতে বেঁধে কাঁদা মেখে জন্মদিন পালন (ভিডিও)

হাজীগঞ্জ ডিগ্রি কলেজের ৬ শিক্ষার্থীকে হেফাজতে নিলো পুলিশ

Reporter
সিফাত রহমান
আপডেটঃ জুন ১, ২০২২ | ১০:৫৯
Link Copied Successfully!

শিক্ষাপ্রতিষ্ঠানে আনন্দ উৎসবের নামে রেগ ডে পালনের অপসংস্কৃতির অবসান হলেও চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় এক শিক্ষার্থীকে প্রকাশ্যে বিদ্যুতের খুঁটিতে বেঁধে কাঁদা মাটি ছুড়ে জন্মদিন পালন করার অবিশ্বাস্য ঘটনা নজরে এসেছে টহল পুলিশের।

ঘটনাটি বুধবার দুপুরের পর হাজিগঞ্জ বাজারের বিশ্বরোড এলাকায় হাজিগঞ্জ ডিগ্রী কলেজ ছুটির পর ছয় শিক্ষার্থী মিলে তাদের এক বন্ধুর জন্মদিন পালন করে।

জনৈক ব্যক্তির ধারণ করা ভিডিওচিত্রে দেখা যায় এক শিক্ষার্থীকে বিদ্যুৎতের খুঁটিতে বেঁধে রাখা হয়েছে। তার পুরো শরীরে কাঁদা মেখে দিচ্ছে কলেজ ড্রেস পরিহিত ছয় শিক্ষার্থী।
তাৎক্ষণিক বিষয়টি নজরে আসে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক আজিজের। তিনি বিদ্যুৎতের খুঁটিতে বাঁধা শিক্ষার্থী ও বাকী ছয় শিক্ষার্থীকে থানায় নিয়ে যান।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দের নির্দেশে ওই শিক্ষার্থীদের অভিভাবক ও হাজীগঞ্জ ডিগ্রি কলেজ শিক্ষকদের খবর দেয়া হয়। তিনি পপুলার বিডিনিউজকে জানান, শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধ হ্রাস পেয়েছে। সমাজ সচেতনতায় শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে দায়িত্বশীল হতে হবে।

পরে থানা চত্বরে শিক্ষার্থীদের অভিভাবক ও কলেজ শিক্ষকদের উপস্থিতিতে একটি কেক এনে জন্মদিনের অনুষ্ঠান কিভাবে হয় তা শিখানো হয়েছে। এরপর তাদেরকে মুছলেকা রেখে অভিভাবকদের কাছে তুলে দেয়া পুলিশ।

বিজ্ঞাপন

পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ