চাঁদপুরের মতলব উত্তরে কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মে ২২, ২০২২ | ৮:৫৬
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় কৃষকদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

২২ মে রবিবার বিকালে উপজেলার শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে(প্রস্তাবিত) উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের নিয়ে লাল দল ও সবুজ দল নামে দু’টি টিমে খেলাটি অনিষ্ঠিত হয়। খেলায় সবুজ দল ২-১ গোলের ব্যবধানে লাল দলকে পরাজিত করে।

মতলব উত্তর স্পোর্টসক্লাব আয়োজিত এই খেলায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি গাজী শরিফুল হাসান।

বিজ্ঞাপন

পুরস্কার বিতরনী অনুষ্ঠান পূর্বক সংক্ষিপ্ত আলোচনায় মতলব উত্তর স্পোর্টসক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খানের সভাপতিত্বে এবং দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন ও মতলব উত্তর স্পোর্টস ক্লাবের কর্মকর্তা রাজিব প্রধানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছেংগারচর পৌরসভার প্রশাসক মোঃ হেদায়েত উল্যাহ, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আব্দুল মান্নান বেপারী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক শামসুজ্জামান ডলার।

খেলার ১০ মিনিটের মাথায় সবুজ দলের পক্ষে বাবু গোল করে দলকে এগিয়ে নেয়।দ্বিতীয়ার্ধের ৯ মিনিটের সময় সবুজ দলের সোহেল কয়েকজনকে কাটিয়ে বল পাঠিয়ে দেয় প্রতিপক্ষের জালে। ফলে সবুজ দল ২-০ গোলে এগিয়ে যায়। খেলার ১৯ মিনিটের সময় লাল দলের নূরে আলম কয়েকজনকে কাটিয়ে দলের পক্ষে গোল করলে খেলার ফলাফল দাড়ায় ২-১ এ। এই ২-১ গোলের ব্যবধানেই সবুজ দল লাল দলকে পরাজিত করে।

বিজ্ঞাপন

খেলায় রেফারীর দায়িত্ব পালন করেন বজলুল গনি এবং সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মহসীন মিয়া ও সাদ্দাম হোসেন। খেলার ধারাবর্ননায় ছিলেন লোকমান হোসেন।

কৃষকদের এই খেলা ছিল চোখে পড়ার মতো। খেলোয়াড়দের এক এক জনের বয়স ৪৫ থেকে ৫৫ বা ৬০ এর কোঠায় হলেও তাদের খেলা দর্শকদের মন জয় করে। দর্শকরা মুহুমুহু করতালির মাধ্যমে উভয় দলের খেলোয়াড়দের উৎসাহীত করে।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকদের নিয়ে এ ধরনের জমজমাট একটি ফুটবল খেলা আয়োজন করার জন্য খেলার আয়োজক মতলব উত্তর স্পোর্টসক্লাব ও ক্লাবের প্রতিষ্ঠাতা শামীম খানকে আন্তরিক ধন্যবাদ জানাই। এই আয়োজন চমৎকার আয়োজন। এধরনের আয়োজন সাধারনত হয়না। আমি বিশ্বাস করি কৃষকদের নিয়ে এধরনের আয়োজনের কারনে কৃষকরা খুবই খুশি হয়েছে। আশাকরি কৃষকদের নিয়ে এধরনের খেলার আয়োজন যেনো অব্যাহত থাকে।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা