যে কারণে ফাহিককে খুন করা হলো

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৮, ২০২০ | ৯:৩৬
Link Copied Successfully!

ফাহিম সালেহর হত্যাকারী ধরা পড়েছে বলে ধারনা হচ্ছে । ধন্যবাদ NYPD কে ৪৮ ঘন্টার মধ্যে সন্দেহভাজন খুনীকে গ্রেফতারের জন্য।

খুব ঘনিষ্ঠ মানুষদেরই নাকি কারো ক্ষতি করার সবচেয়ে ভাল সুযোগ থাকে। ফাহিম হয়ত ভাবেইনি সবচেয়ে বিশ্বাস করা, একসাথে দিনরাত কাজ করা আর উঠবস করা ছেলেটাই তাকে খুন করে খন্ড বিখন্ড করবে।

খুনী ফাহিমের ব্যক্তিগত সহকারী, ২১ বছরের তরুণ Tyrese Devon Haspil। ডেভন কিছুদিন ধরে ফাহিমের হাজার হাজার ডলার চুরি করছিল। ধরা পড়ার পর ফাহিম পুলিশে রিপোর্ট না করে ডেভনকে ইন্সটলমেন্টে পুরো টাকা পরিশোধের সুযোগ করে দিয়েছিল। এইখানে ফাহিম মানুষ চিনতে বড় ভুল করেছে। পুলিশে রিপোর্ট করা থাকলে ডেভন ওর ক্ষতি করার সাহস করত না। টাকা পরিশোধ না করার জন্য ডেভন ফাহিমকে খুনের পরিকল্পনা করে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরেই ফাহিমের এপার্টমেন্টে ওকে খুন করা হয়। লিফট হতে বের হবার পর এপার্টমেন্টে প্রবেশের আগে দুজনের মধ্যে ধস্তাধস্তি হয়৷ ডেভন একটা টিজার গান ব্যবহার করে ফাহিমকে অজ্ঞান করে এবং পরে এপার্টমেন্টের ভিতরে নিয়ে গলা আর ঘাড়ে কয়েকবার ছুরি মেরে হত্যা করে। সেদিন ডেভন চলে গিয়ে পরদিন লাশ গুম করে দেয়ার জন্য মঙ্গলবার দুপুরে আবার ফিরে আসে। ইলেক্ট্রিক করাত দিয়ে কেটে ব্যাগে ভরার সময় ওর বোন এসে বেল দিলে ডেভন ওভাবেই সব ফেলে পিছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যায়।

ডেভনই যে খুনী তার আরেকটা প্রমাণ হিসেবে ওর কাছ থেকে ফাহিমের ক্রেডিট কার্ডও উদ্ধার করেছে পুলিশ। এই কার্ড ব্যবহার করে ডেভন ইতিমধ্যে প্রচুর কেনাকাটাও করেছে।

যে মানুষটা ওকে চুরির দায়ে জেলে না দিয়ে আরেকটা সুযোগ দিয়েছিল, তাকেই হত্যা করল ডেভন। এজন্যই বলা হয়, মানুষের চাইতে নিষ্ঠুর আর অকৃতজ্ঞ প্রাণী আর হয় না।

বিজ্ঞাপন

ডেভন শুধু একটা নিরীহ প্রাণই হত্যা করেনি,…
হত্যা করেছে কোন বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তানকে…
হত্যা করেছে একটা অমিত সম্ভাবনাময় বাঙালি যুবককে….
যার মাধ্যমে লাল-সবুজের সুনাম বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ত…
হত্যা করেছে লাখ লাখ মানুষের জীবন আর জীবিকা গড়ে উঠার সম্ভাবনাকে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা