ফরিদগঞ্জে রাতে মাছের ঝিলের বাঁধ কেটে দিয়েছে দুর্বৃত্তরা, ৫ লক্ষ টাকার ক্ষতি

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ মে ৯, ২০২২ | ৯:৩৬
Link Copied Successfully!

ফরিদগঞ্জে রাতের আধাঁরে মাছের ঝিলের বাঁধ কেটে দিয়েছে একদল দুর্বৃত্তরা। এতে ৫ লক্ষ টাকা ক্ষতি আশংঙ্কা করছেন ক্ষতিগ্রস্ত পরিবার। গত ৯ই মে সোমবার উপজেলার ১০নং গোবিন্ধপুর ইউনিয়নের নলডুগি গ্রামে এই ঘটনা ঘটে।

ঘটনার সূত্র ধরে জানাযায়, দীর্ঘদিন প্রবাসে জীবন যাপন করছিলেন শরিফ হোসেন। দেশে এসে নিজের জমিতে মাছ চাষ শুরু করেন জীবিকা নির্বাহ করছিলেন। সোমবার গভীর রাতে একদল দুর্বৃত্তরা তার মাছের ঝিলের বাঁধ কেটে দেয়। এতে করে ঝিলের সকল মাছ পাশের ঝিলে চলে যায়। বাকী মাছ গুলো রাতে ধরে নিয়ে যায় তারা। সকালে পাশ^বর্তী বাড়ির লোকজন তাদের খবর দিলে তারা এসে দেখে তাদের সকল মাছ ধরে নিয়ে গেছে। এসময় শরিফের মা তাদের বাঁধা দিলে তারা তার মায়ের উপর হামলা চালায়। পরে স্থানীয় লোকজন আসলে তারা পালিয়ে যায়। এতে শরিফের ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে সে জানায়। এই ঘটনায় মামলা প্রক্রিয়া দিন রয়েছে বলে জানাযায়।

শরিফ হোসেন বলেন, আমার বাবা নাই। আমি ছোট বয়সে প্রবাসে চলে চাই। বিদেশ থেকে এসে দেশে কিছু করার চিন্তা থেকে নিজেদের জমিতে মাছ চাষ করি। কিন্তু রাতে একদল সন্ত্রাসী ফারুক মাষ্টারের নেতৃত্বে এসে আমার জমির পানি ছেড়ে দেয়। আমার সকল মাছ নিয়ে যায়। আমার শেষ সম্বল বলে আর কিছু রইলোনা।

বিজ্ঞাপন

ফারুক মাষ্টার বলেন, এই জমি আমাদের। তারা জোর করে আমাদের জমি দখল করেছে। আমি এই জমি নিয়ে ৩০ বছর মামলা পরিচালনা করেছি। আদালত আমার পক্ষে রায় দিয়েছে। আদালত থেকে লোক এসে আমাকে জমি বুজিয়ে দিয়েছে। তারা জোর করে আমার জমিতে মাছ চাষ করছে।

স্থানীয় ইউপি সদস্য বলেন, আমি বিষয়টি সকালে শুনেছি এবং আমার চেয়ারম্যান কে বলেছি । চেয়ারম্যান বলেছে তিনি বসে সমাধান করে দিবে।

ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন বলেন, এই রকম কোন ঘটনা আমি শুনি নাই। আমি যেনে আপনাকে জানাবো।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা