সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদ সোমবার

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ৩০, ২০২২ | ১০:১০
Link Copied Successfully!

সৌদি আরবের আকাশে শনিবার শাওয়ালের চাঁদ দেখা যায়নি। ফলে এ বছর সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে কাল ৩০ রমজান পূরণ করবে।

সেই হিসেবে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে আগামী সোমবার মুসলিমদের অন্যতম প্রধান উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

শনিবার সন্ধ্যার পর সৌদি আরবের রাজকীয় আদালত জানিয়েছে, দেশটির কোথায় শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

বিজ্ঞাপন

সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাতেও ঈদ উদযাপিত হবে সোমবার।

দেশটির জনপ্রিয় দৈনিক খালিজ টাইমস বলছে, শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। যে কারণে আগামী ২ মে ঈদুল ফিতর পালিত হবে এবং ১ মে রমজান মাসের শেষ দিন।

সৌদি আরবের চাঁদ দেখা না দেখার বিষয়টি বাংলাদেশের জন্য বেশ আগ্রহের। সাধারণত সৌদি আরবের পর দিনই বাংলাদেশ-ভারতে ঈদ পালিত হয়ে থাকে।

বিজ্ঞাপন

সে হিসেবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও এশিয়ার অন্যান্য দেশে মঙ্গলবার পবিত্র ঈদুল-ফিতর উদযাপিত হবে।

এর আগে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবার শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছিল আবুধাবি-ভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল সেন্টার (আইএসি)।

শনিবার সকালে আইএসি জানিয়েছে, তারা রমজানের শেষদিকের অতিসরু চাঁদটি কোনোমতে চিহ্নিত করতে সক্ষম হয়েছে। যার অর্থ আজ মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে শাওয়াল মাসের চাঁদ দেখা অসম্ভব হতে পারে।

বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ইরান, ওমান, জর্ডান, মরক্কো এবং ঘানায় গত ৩ এপ্রিল পবিত্র রমজান মাস শুরু হয়।

এবার সবার আগে ঈদের দিন ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর ও কানাডা।  আগামী সোমবার (২ মে) তিন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।

গালফ নিউজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সূত্র:যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা