
প্রভাত সমাজকল্যাণ সংস্থার সেলাই মেশিন বিতরণ
Link Copied Successfully!


সামাজিক সংগঠন প্রভাত সমাজকল্যাণ সংস্থা ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৮৪তম স্বাবলম্বী প্রোজেক্টের সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে হাজিগঞ্জ বাজারের ডিগ্রী কলেজ রোডে শাহরাস্তির নাজমা বেগম নামের এক হতদরিদ্রের হাতে এই সেলাই মেশিন তুলে দেওয়া হয়।
নিজেকে স্বাবলম্বী হওয়ার জন্য একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ায় খুশি নাজমা বেগম।


সেলাই মেশিন বিতরণ কালে উপস্থিত ছিলেন, প্রভাত সমাজকল্যাণ সংস্থার ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. এমরান পাটোয়ারী, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম সোহরাব, চাঁদপুর জেলা সেচ্ছাসেবকদলের সদস্য রাশেদ পাঠান প্রমুখ।



























