মালদ্বীপে পাকিস্তানি সহকর্মীর হাতে বাংলাদেশী যুবক খুন

Default User
মোঃ আব্দুল্লাহ কাদের ,মালদ্বীপ থেকে
আপডেটঃ এপ্রিল ১৭, ২০২২ | ৩:১৮
Link Copied Successfully!
মালদ্বীপে পাকিস্তানি সহকর্মীর হাতে মোঃ শাহিন নামে এক বাংলাদেশি যুবক খুন হয়েছেন।
শনিবার (১৬ই এপ্রিল) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টার দিকে খুন হন তিনি। নিহত মোঃ শাহিন বি-বাড়িয়া জেলার বিজয় নগর উপজেলার চানপুর গ্রামের মোঃ কদ্দুস মিয়ার ছেলে।
নিহত শাহিনের স্বজনরা জানান, ২৯ বছর বয়সী বাংলাদেশি যুবক মোঃ শাহিন মালদ্বীপের একটি খাবারের রেস্তোরাঁয় কাজ করতেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ইফতারের খাবার তৈরির সময় মোঃ শাহিনের সঙ্গে পাকিস্তানি যুবক আবেদের কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ শাহিনকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করেন তিনি। এ সময় মুখে ও পেটে উপর্যুপরি ছুরিকাঘাতের ফলে রক্তক্ষরণ হয় শাহিনের। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার অন্য সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার শাহিনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পাকিস্তানি ওই যুবককে পলাতক বলে অবিহিত করেন মালদ্বীপ পুলিশ।
স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা জানান, মোঃ শাহিন কয়েক বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে মালদ্বীপে আসেন, রাজধানীর পার্শ্ববর্তী হুলেমালে সিটিতে খানজি রেস্তোরাঁয় বাবুর্চি কাজ করেন। শনিবার সন্ধা ৭টার দিকে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সহকর্মী আবেদ তার মুখে এবং পেটে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার সন্ধায় তার মৃত্যুর বিষয়টি গ্রামের বাড়িতে জানাজানি হলে শুরু হয় আহাজারি। তার গ্রামের বাড়িতে যোগাযোগ করা হলে তার ভাই আবদুল হক বলেন, শাহিনের মৃতদেহ দেশে পাঠানো সহ দ্রুত সুষ্ঠু বিচার চান।
খবর পেয়ে স্থানীয় চানপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিনের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেন তার পরিবারকে। চানপুর ইউনিয়নের চেয়ারম্যান জানান দুর্ঘটনার খবর পেয়ে আমি তাদের বাড়িতে গিয়ে সান্ত্বনা দেই। তার মরদেহ আনার বিষয়ে পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে।
এই বেপারে মালদ্বীপস্থ বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করা হলে দূতাবাসের প্রথম সচিব মোঃ সোহেল পারভেজ বলেন আমরা বিষয়টি শুনেছি এবং দেখেছি। তবে আনুষ্ঠানিকভাবে কোনো কাগজপত্র পাইনি মোঃ শাহিনের। তিনি আরও বলেন এ বেপারে পাকিস্তান হাইকমিশনার এর সাথে যোগাযোগ করেছেন এবং পাকিস্তান হাইকমিশনার আশ্বস্ত করেছেন যে দ্রুত তদন্ত করে দোষীকে বিচারের আওতায় আনা হবে। দূতাবাসের পক্ষ্য থেকে বলা হয় নিহতের পরিবারকে সব ধরনের সহায়তা প্রদান এর জন্য চেষ্টা চালিয়ে যাবেন।
উল্লেখ্য,, মৃত মোঃ শাহিন পাঁচ বছর আগে মালদ্বীপে আসেন, তিনি আনডকুমেন্টারি হিসেবেই রাজধানীর পার্শ্ববর্তী হুলেমালে সিটির খানজি রেস্তোরাঁয় বাবুর্চি কাজ করতেন।গত কিছু দিন আগে বৈধতা হয়ার জন্য খানজি রেস্তোরাঁর মালিক এর সাথে কনট্যাক্ট পেপারে সাইন ও করেন প্রিয়জনদের কাছে পিরে যাওয়ার আসায় কিন্তু দুর্ভাগ্য জনক শাহিনের আর দেশে পিরা হলোনা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা