মালদ্বীপে বৈধ হতে পারছেন না হাজার হাজার প্রবাসী

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ এপ্রিল ১৬, ২০২২ | ১:০৪
Link Copied Successfully!

বাংলাদেশ সরকার এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচিত প্রবাসীদের কল্যাণে কাজ করা। প্রবাসীদের পাসপোর্ট জটিলতায় সহজ ও দ্রুত করা। বিশেষ করে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশী যারা আছেন যাদের পাসপোর্ট নাই, পাসপোর্ট বানাতে গেলে স্থানীয় পুলিশের কাছ থেকে পুলিশ ভেরিফিকেশন নেওয়া লাগে ।

এ পুলিশ ভেরিফিকেশনের জন্য হাজার হাজার বাংলাদেশি পাসপোর্ট বানাতে পারছেন না এবং নতুন করে ভিসা লাগাতে পারছেন না পুলিশ ভেরিফিকেশন ছাড়া যেভাবে অতি সহজে পাসপোর্ট বানানো যায় এ ব্যাপারে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এর দৃষ্টি আকর্ষণ করেছেন অনেক প্রবাসী বাংলাদেশী ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ঘেটে এমনটাই দেখা গেছে।

অনেক প্রবাসী বাংলাদেশীর সাথে কথা বলে জানা যায়, পুলিশ ভেরিফিকেশন সংগ্রহ করতে একজন মালদ্বিভিয়ান লোকের দ্বারস্থ হতে হয়। কিন্তু কোন মালদ্বীপের নাগরিক এই ঝামেলায় যেতে আগ্রহী না,এর জন্যও পুলিশ ভেরফিকেশন পাচ্ছে না প্রবাসী বাংলাদেশিরা, পুলিশ ভেরিফিকেশন ছাড়া যেভাবে অতি সহজে পাসপোর্ট বানানো যায়- এ ব্যাপারে মালদ্বীপে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং বাংলাদেশের সরকার প্রধানসহ অন্যান্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করেছেন অনেক প্রবাসী বাংলাদেশি ।

বিজ্ঞাপন

তার সাথে দেখা দিয়েছে আরও একটি সমস্যা; সেটি হলো বৈধ হতে গেলে খরচ হচ্ছে অনেক টাকা। এমন একজন ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশি বলেন, আমি একজন দালাল কে মালদ্বীপের রুপিয়া ৩৫ হাজার দিয়েছি, যা বাংলাদেশের টাকায় ১ লাখ ৭৫ থেকে ৮০ হাজার। আজ ৬ মাস দালালের পেছনে ঘুরতে ঘুরতে এখন পর্যন্ত আমি বৈধ হতে পারিনি। এমন অনেক প্রবাসী বাংলাদেশি ভুক্তভোগী আছেন।

মালদ্বীপসহ বিভিন্ন দেশের জেলে আটকে থাকা অসহায় শ্রমিকদের সরকারি খরচে দেশে আনা, বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসীদের সরকারি খরচে দেশে আনা, বাংলাদেশ এয়ারপোর্টে প্রবাসীদের হয়রানি মূলক কার্যক্রম বন্ধ করা- এই কাজগুলো যদি বাংলাদেশ সরকার করতে পারে তাহলে প্রবাসীদের মন জয় করে নেবে এবং দেশের রেমিটেন্স প্রবাহ দ্বিগুণ বৃদ্ধি পাবে।

সূত্র: যুগান্তর

বিজ্ঞাপন

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা