রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে প্রজ্জ্বলন’র ফ্রি ব্লাড ক্যাম্পিং

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ মার্চ ৩১, ২০২২ | ৮:১৬
Link Copied Successfully!
ফরিদগঞ্জ ১৫ নং রূপসা ইউনিয়নের রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন হয়েছে।
৩১শে মার্চ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম চলে বিকেল পর্যন্ত। ক্যাম্পে ৩ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে প্রজ্জ্বলন’র সেচ্চাসেবীরা।
এর আগে সকালে রক্তের গ্রুপ ক্যাম্পাইনের উদ্বোধন করেন ফরিদগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল।  উদ্বোধনী বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে জন্মনিবন্ধন থেকে শুরু করে জাতীয় পরিচয় পত্র সহ প্রায় সব কার্যক্রমেই রক্তের গ্রুপের প্রয়োজন, আজ যারা রক্তের গ্রুপ নির্ণয় করবে সবাইকে প্রাপ্ত বয়স্ক হয়ে রক্ত দিতে পারো এখন থেকে সে মন-মানুষিকতা গড়ে তুলতে হবে।
এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপসা আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আকরামুল হক। এ সময় তিনি প্রজ্জ্বলনের সেচ্ছাসেবীদের ধন্যবাদ জানিয়ে বলেন, ওদের এমন মহতি কার্যক্রমে আমি অভিভূত। ওদের মত করে আমরা সকলে নিজ নিজ জায়গা থেকে অন্যের উপরকার হবে এমন কাজ করতে পারি তবেই সমাজটা আরও সুন্দর ভাবে গড়ে উঠবে। এ ছাড়া উদ্বোধনী পর্বে প্রতিষ্ঠানটির অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। রক্তের গ্রুপ নির্ণয় করেন প্রজ্জ্বলনের সেচ্ছাসেবী তাহসীন মিলন, শামীম হাসান, মাহাবুব হোসেন ও সানজিদা আক্তার।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা