কুমিল্লায় সেই অস্ত্রধারী পাঁচ যুবককে গ্রেফতার করেছে র‌্যাব

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ মার্চ ১৮, ২০২২ | ৩:১৭
Link Copied Successfully!

র‌্যাব-১১ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী থানার চকবাজার এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশী ও বিদেশী অস্ত্রের মহড়ার ঘটনায় পাঁচ যবককে গ্রেফতার করেছে কুমিল্লা র‌্যাব-১১। ওই সময় একটি বিদেশী পিস্তলসহ বিপুল পরিমান দেশীয় অস্ত্র উদ্ধার র‌্যাব।

গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় শুক্রবার ভোর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী থানার গর্জন খোলা এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালি থানার মোঃ হৃদয়(২১) মোঃ নিজাম উদ্দিন মিঠু(২২) কে গ্রেফতার করা হয়। একই ভোর রাতে নারায়নগঞ্জ জেলার সাইনবোর্ড এলাকা হতে ওই ঘটনার অন্যতম মূলহোতা কুমিল্লার কোতয়ালী থানার মোঃ রাজ্জাক(৪৮) কে গ্রেফতার করে র‌্যাব-১১। এর পর তার দেয়া তথ্য অনুযায়ী তার বাড়ির সংলগ্ন গোপন জায়গা হতে ১টি বিদেশী পিস্তল উদ্ধার করা হয়।

অপর দিকে একই রাতে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে আরেক দলের অন্যতম সদস্য ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় দেশীয় অস্ত্রসহ অংশগ্রহণকারী কোতয়ালি থানার মোঃ সজিব মিয়া(২৯),ও আশ্রয়দাতা মোঃ নাজমুল
হাসান দীপু(৩২),কে বিপুল পরিমান দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়।

বিজ্ঞাপন

পৃথক অভিযানে পাঁচজনকে গ্রেফতার করা হয় এবং একটি টি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, নয়টি রামদা এবং স্টীলের তৈরী লাঠি উদ্ধার করা হয়।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত আসামীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশীয় ও বিদেশী অস্ত্রসহ ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটায়। গ্রেফতারকৃত আসামীরা ওই ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে।

এছাড়াও সিসি টিভির ফুটেজ বিশ্লেষনের মাধ্যমে বাকী অস্ত্রধারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা