মতলবে দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে ইউএনও’র আর্থিক সহযোগিতা প্রদান

Default User
স্টাফ রিপোর্টার
আপডেটঃ ফেব্রুয়ারি ২৮, ২০২২ | ৬:৩৬
Link Copied Successfully!

দরিদ্র মেধাবী শিক্ষার্থী মো. ফয়সাল হোসেনকে অর্থিক সহায়তা দিয়েছেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক। ২৮ ফেব্রুয়ারি সোমবার চাঁদপুরের শিক্ষিত তরুণ প্রজন্মের অরাজনৈতিক প্ল্যাটফর্ম ‘অঙ্গীকার বন্ধু সংগঠনের অনুরোধে সাড়া দিয়ে তিনি এই সহায়তা তুলে দেন।

উপজেলা কার্যালয়ে অঙ্গীকার বন্ধু সংগঠনের প্রতিনিধি দলসহ ফয়সাল হোসেনকে দশ হাজার প্রদান করেন তিনি। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক ফয়সালের পড়াশোনা নির্বিঘ্নে চালিয়ে যেতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন অঙ্গীকার বন্ধু সংগঠনের সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ হীরা, এএস পলাশ ও অনুষ্ঠান ব্যবস্থাপনা সম্পাদক মাহামুদুল হাসান মুন্না সরকার।

এই সহযোগিতার ফলে ফয়সাল হোসেনের গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ নিশ্চিত হলো। ফয়সাল মতলব দক্ষিণ উপজেলার ১নং নায়েরগাঁও উত্তর ইউনিয়নের তুষপুর গ্রামের বাসীন্দা।

বিজ্ঞাপন

এ বিষয়ে অঙ্গীকার বন্ধু সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালীউল্যাহ সরকার তৌহিদ বলেন, গত ২৬ ফেব্রুয়ারি অঙ্গীকার বন্ধু সংগঠন এর অফিসিয়াল ফেসবুক আইডির ম্যাসেঞ্জারে দরিদ্র মেধাবী শিক্ষার্থী মোঃ ফয়সাল হোসেন অর্থাভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারছেনা এমনটা লিখেন স্থানীয় শিক্ষক জনাব মোঃ জসিমউদদীন পাটোয়ারী বিএসসি। এরপর অঙ্গীকার বন্ধু সংগঠনের প্রতিনিধি দল ফয়সালের সাথে মোবাইলে যোগাযোগ করে বিস্তারিত জেনে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। তার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন যেন থেমে না যায় সেই আকুতি জানিয়ে অনলাইনে পোস্ট দেয়। তারই প্রেক্ষিতে উক্ত বিষয়ে মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করি। তিনি গতকাল অঙ্গীকার বন্ধু সংগঠন এর যোগাযোগের প্রেক্ষাপটে ফয়সালকে আর্থিক সহযোগিতা দেয়ার সিদ্ধান্ত নেন।

মেধাবী শিক্ষার্থী ফয়সাল হোসেন তাৎক্ষণিক প্রতিক্রিয়া প্রকাশ করে বলেন, আমি চরম দুঃসময়ে অঙ্গীকার বন্ধু সংগঠনকে পাশে পেয়েছি। তাদের প্রচেষ্টায় আজ মতলব দক্ষিণ ইউএনও স্যারের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া। আমি এজন্য ইউএনও স্যার, অঙ্গীকার বন্ধু সংগঠন এবং জসিমউদদীন পাটোয়ারী বিএসসি স্যারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশাকরি শিক্ষাজীবন শেষ করা অবধি তাদের সহযোগিতা পাব ইনশাল্লাহ। আগামী দিনে অঙ্গীকার বন্ধু সংগঠন এর সাথে যুক্ত হয়ে মানুষের জন্য কাজ করার ইচ্ছে রয়েছে। আমি আনন্দিত ও অভিভূত।

অঙ্গীকার বন্ধু সংগঠনের প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী পরিষদের সভাপতি মুহাম্মদ আল-আমিন মিয়াজী মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। আগামী দিনে উপজেলা প্রশাসন মানবিক কাজে আরও বেশি যুক্ত থাকবেন বলেও প্রত্যাশা ব্যক্ত করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা