রামপুরে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম মহিলা সমাবেশ অনুষ্ঠিত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ২৩, ২০২২ | ৯:৫৩
Link Copied Successfully!

গাজী মোঃ ইমাম হাসানঃ গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে উপজেলার বানিয়াজুরি ও তরা গ্রামে পৃথক পৃথক দুইটি মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়।
৫নং রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা গণসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসিম উদ্দিন।
চাঁদপুর জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন এর প্রাণবন্ত সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ঢাকা গণসংযোগ অধিদপ্তরের গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার কার্যক্রম শক্তিশালী প্রকল্পের প্রকল্প পরিচালক মোহাম্মদ ওমর ফারুক দেওয়ান, গণসংযোগ অধিদপ্তরের পরিচালক (কারিগরি ও প্রশিক্ষন) মোঃ তৈয়ব আলী।
গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে প্রচার-প্রচারণামূলক এ সমাবেশে করোনা ভাইরাস সংক্রমণ রোধ, মাননীয় প্রধান মন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, নারীর ক্ষমতায়ন, পরিবেশ সুরক্ষাসহ মাদকের ভয়াবহতা, বাল্য বিবাহ ও সন্ত্রাস বিরোধী কার্যক্রম প্রতিরোধে প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে আলোচনা করা হয়। সমাবেশে এলাকার নানা বয়সী দুই শতাধিক নারী অংশ গ্রহণ করেন।

এ সময় ঢাকা গণসংযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ জসিম উদ্দিন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে নিয়মিত অন্তত ২০ সেকেন্ড ধরে ভালো করে বারবার হাত ধোবেন হাতে ময়লা বা নোংরা দেখা না গেলেও বারবার হাত ধুতে পারেন। খাবার প্রস্তুত ও পরিবেশনের আগে, টয়লেট ব্যবহারের পর, পশুপাখির পরিচর্যার পর।
বাল্যবিবাহের কুফল ও প্রতিরোধে তিনি বলেন, শারীরিক গঠন পূর্ণাঙ্গ হওয়ার আগেই বিয়ে অতঃপর সন্তান জন্ম দেয়ার কারণে বাল্যবধূরা পুষ্টিহীনতায় ভোগে। গর্ভধারণের বয়সে উন্নীত হওয়ার আগেই অল্প বয়সী বালিকাদের বিয়ে দিলে পরবর্তী সময়ে যে গর্ভসঞ্চার হয়, তা নবজাতক ও মা উভয়ের জন্যই বিপজ্জনক ও ক্ষতিকর হতে পারে। এজন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধ করতে হবে।
মাদক ও সন্ত্রাসের কুফল তুলে ধরে তিনি আরো বলেন, সন্তান মাদকাসক্ত বা সন্ত্রাসের সঙ্গে জড়িয়েছে কি না তা প্রথমত মা-বাবার দেখার দরকার, এরপর নজরদারিতে রাখার দরকার শিক্ষা প্রতিষ্ঠানের। আপনাদের সন্তানের মধ্যে এমন কিছু দেখলে স্থানীয় প্রশাসনকে জানান। আমরা কাউন্সিলিং এর মাধ্যমে তাদের সুপথে ফিরিয়ে আনার চেষ্টা করব।
অনুষ্ঠানের বিশেষ অতিথি চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান বলেন, আপনারা ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন বলে সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রায় ৭০ ভাগ ভোট কাস্ট হয়েছে। ভোট দেয়া এটাও উন্নয়নের একটি অংশ। আপনারা অল্প বয়সে মেয়েদের বিয়ে দিবেন না। তারা এ বয়সে সংসারের দায়িত্ব বহন করা মোটা সম্ভব না। জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এক সময় মানুষ মানুষের কাছে ভাতের জন্য ভিক্ষা চাইতো। কিন্তু বর্তমানে কেউ কারো কাছে ভাতের জন্য যেতে হয় না। বিশেষ করে চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এ আসনে ব্যাপক উন্নয়ন কাজ করে যাচ্ছেন।

এসময় উপস্থিত ছিলেন রাজরাজেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হজরত আলী বেপারী, উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক মোঃ মনির হোসেন গাজী, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল কালাম পাটওয়ারী, বর্তমান কমিটির সহ সভাপতি সোহরাব হোসেন পাটওয়ারী, শাহাদাত হোসেন জাকির, কৃষি বিষয়ক সম্পাদক খোকন রায়, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মোহসীন খান, ইউপি সদস্য রিপন পাটওয়ারী, মোঃ সেলিম মিজি, মোঃ আবুল বাশার, সাকিবুল হাসান খান, মোঃ হোসাইন আহমেদ দুলাল, হাছান রাজা, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য আফরোজা বেগম, শাহীনা বেগম, সুলতানা বেগম, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হক, ইছহাক তপদার, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মাছুম বিল্লাহ, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, বিভিন্ন স্বাস্থ্যকর্মীসহ ইউনিয়ন ও ওয়ার্ডের আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা