কুমিল্লায় ট্রাকের ধাক্কায় সিএনজি চালকসহ নিহত পাঁচ, ট্রাক চালক আটক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ২০, ২০২২ | ২:২২
Link Copied Successfully!

কুমিল্লা জেলার বুড়িচং থানার তুতবাগান এলাকায় মাটিবাহী ট্রাকের ধাক্কায় সিএনজির চালকসহ ৫ জনের নির্মম মৃত্যুর ঘটনায় ঘাতক ট্রাক চালক রাকিবুল হাসান রবিন(১৯)কে সদর দক্ষিন থানা এলাকা থেকে র‌্যাব-১১, কর্তৃক গ্রেফতার।

কুমিল্লা জেলার বুড়িচং থানার কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক মহাসড়কের তুতবাগান নামক স্থানে নাম্বারবিহীন মাটিবাহী ড্রামট্রাক নিয়ন্ত্রন হারিয়ে যাত্রীবাহি সিএনজিকে পিছন থেকে ধাক্কা দিলে সিএনজি চালকসহ ঘটনাস্থলেই পাঁচজন যাত্রী নিহত হয়। এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন। তাকে কুমিল্লা মেডিকেল হাসপাতালে প্রাথমিক সিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।

দূর্ঘটনায় নিহতরা হলেন, কুমিল্লা জেলার বুড়িচং থানার সাদকপুর গ্রামের মোঃ জুলহাস মিয়া(৬০), জহিরুল ইসলাম(৩৫), কংশনগর গ্রামের মোঃ জালাল(৩৭), আলমগীর(২৭), দেবিদ্বার থানার ছগুরা গ্রামের সাইফুল ইসলাম(৩৩)। এই দূর্ঘঘটনায় আহত কাঁচামাল ব্যবসায়ী বুড়িচং থানার রামপুর গ্রামের খোরশেদ আলম (৬০) বর্তমানে তিনি লাইফ সার্পোটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বিজ্ঞাপন

দূর্ঘটনা পরবর্তীতে ড্রাইভার ড্রামট্রাকটি রেখে পালিয়ে যায়।

দূর্ঘটনায় নিহত সিএনজি চালক মোঃ জুলহাস মিয়ার পরিবারের সদস্য বাদী হয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানায় সড়ক ও পরিবহন আইন ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় একটি মামলা দায়ের করেন, যার মামলা নং-২২ তারিখ ১৮/০২/২০২২ই।

এরই প্রেক্ষিতে র‌্যাব একটি ছায়া তদন্ত শুরু করে কুমিল্লা এর আভিযানিক দল ১৯ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার গলিয়ারা দক্ষিন ইউনিয়নের মুরাপাড়া গ্রাম হতে সিএনজি যোগে পালানোর সময় ড্রামট্রাকটির চালক রাকিবুল হাসান রবিন(১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র‌্যাব-১১।

বিজ্ঞাপন

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত সড়ক র্দর্ঘটনার সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন।

এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা