প্রেমিকের আত্মহত্যার ২১ দিন পর প্রেমিকার আত্মহত্যা

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৭, ২০২২ | ১১:৩০
Link Copied Successfully!

প্রেমের টানে চাচা-ভাতিজির আত্মহত্যা। সম্পর্কে বাড়ির চাচা ভাতিজি হওয়ায় ভালোবাসায় পারিবারিক বাঁধা পড়ে। প্রেমিক খালিদ হাসানের আত্মহত্যার বিষয়টি প্রেমিকা জামিলা খাতুন মেনে নিতে না পেরে নিজেও আত্মহত্যা করেন।

আজ ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের বারগাঁও বেপারী বাড়িতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ওই গ্রামের সেনা সদস্য জহিরুল ইসলাম বেপারির মেয়ে জামিলা খাতুন(১৬) খর্গপুর ফাজিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী ছিল। একই মাদ্রাসায় বাড়ির আলমগীর হোসেন বেপারীর ছেলে (প্রেমিকা জামিলার চাচা সম্পর্কে) খালিদ হাসান(১৬) নবম শ্রেণীতে পড়তো। প্রায় এক সময়ে মাদরাসায় যাওয়া আসা ও কথাবার্তা হওয়ার সুবাদে এক বছর আগে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রেম-ভালোবাসার বিষয়টি উভয় পরিবার এক মাস পূর্বে জানলে তাদের বাধা দেয়। পরে প্রেমিক খালিদ হাসান (চলতি বছরের ২৭ জানুয়ারি) 21 দিন পূর্বে আত্মহত্যা করে। কিন্তু পরিবার বিষয়টি স্বাভাবিক মৃত্যু বলে লাশ দাফন করে ফেলে।

বিজ্ঞাপন

প্রেমিকের মৃত্যুর কষ্ট সইতে না পেরে প্রেমিকা জামিলা খাতুন নিজ ঘরের পড়ার কক্ষের দরজা বন্ধ করে আজ বৃহস্পতিবার আনুমানিক বিকাল তিনটার দিকে ঘরের আড়ার সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তাদের মৃত্যুর খবরে এলাকায় বিষাদ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতের বাবা বলেন, আমি ওর মা পারিবারিক প্রয়োজনে আশ্বিনপুর বাজারে গিয়েছিলাম। প্রথমে আমার ছেলে জানালা দিয়ে ঘটনা দেখতে পায়। বাজার শেষে বাড়ি ফিরে মেয়ের রুমের দরজা ভেঙ্গে দেখি আমার মেয়ে এ অবস্থা(ঝুলন্ত অবস্থায়) আছে।

নায়েরগাঁও উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান মোল্লা বলেন, ওই মেয়েটির আত্মহত্যার বিষয়টি আমাকে জানানো হয়েছে।

বিজ্ঞাপন

অফিসার্স ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, পুলিশ লাশ উদ্ধার করেছে। মেয়ের বাবাসহ লোকজন এসেছে এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা