ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পাঁচ কর্মী অপহরণের শিকার

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ১৩, ২০২২ | ১২:০৬
Link Copied Successfully!

ইয়েমেনের দক্ষিণাঞ্চলে জাতিসংঘের পাঁচ কর্মী অপহরণের শিকার হয়েছেন। এই অপহরণের জন্য আল কায়েদা জঙ্গিদের সন্দেহ করছেন ইয়েমেনি কর্মকর্তারা।

স্থানীয় সময় গত শুক্রবার কাজ শেষে এডেনে ফেরার সময় তারা অপহৃত হন। জাতিসংঘ স্থানীয় সময় শনিবার বিষয়টি জানিয়েছে। খবর দ্য গার্ডিয়ান ও রয়টার্সের।

ইয়েমেনে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তার মুখপাত্র রাসেল গিকি বলেন, অপহৃতদের মুক্তির জন্য কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে জাতিসংঘ। অপহৃত ৫ জনের মধ্যে ৪ জনই ইয়েমেনি, একজন অন্য দেশের নাগরিক।

বিজ্ঞাপন

অপহরণ সম্পর্কে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত। কিন্তু সুস্পষ্ট কিছু কারণে আমরা এ বিষয়ে মন্তব্য করছি না।

২০১৫ সাল থেকে ইয়েমেনে ইরানসমর্থিত হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি নেতৃত্বাধীন জোটের অভিযান চলছে। ২০১৫ সালের শুরুর দিকে হুতি বিদ্রোহীরা রাজধানী সানা আক্রমণ করে মানসুর হাদির সরকারকে ক্ষমতাচ্যুত করার পর ওই বছরের মার্চ থেকে অভিযান শুরু করে সৌদি জোট।

ইয়েমেন সংঘাতে হাজারও মানুষের মৃত্যু হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ। সংঘাতের কারণে দেশটিতে দেখা দিয়েছে চরম মানবিক বিপর্যয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা