ফরিদগঞ্জে অজ্ঞাত কিশোরীর গলিত মৃতদেহ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ১১, ২০২২ | ৮:১১
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলায় অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ১নং ওয়ার্ড বলিয়ারপুর ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে পাইকদি খেয়াঘাট এলাকায় এই লাশ ভাসতে দেখে এলাকাবাসী।

স্থানীয়রা জানায়, শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ১২ ঘটিকায় বলিয়ারপুর গ্রামের জনৈক ব্যাক্তি গরুর জন্য কচুরিপানা কাটতে গেলে গলিত লাশ ভেসে থাকতে দেখতে পায়। পরে সে স্থানীয় লোকজনকে জানালে তারা পুলিশের কাছে সংবাদ দেয়।

তারা জানায়, ১৩/১৪ বছর বয়সের কিশোরী মেয়েটির মেয়েটির পরণে সাদা সেলোয়ার, টিয়ে কালার কামিজের উপর সাদা ফোটা ফোটা জামা এবং খয়েরি রং এর জাম্পার আছে।

বিজ্ঞাপন

ধারণা করা হচ্ছে, লাশটি ৮/১০ দিন পূর্বের। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদ্গঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ ও ফরিদগঞ্জ থানা এবং চাঁদপুর সদর নৌ থানার পুলিশ সদস্যরা।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদ্গঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ জানান, কিশোরীর কোন পরিচয় মিলেনি। নৌ-পুলিশের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবে চাঁদপুর নৌ-পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা