
মাদকদ্রব্যসহ কুমিল্লার কালাম গ্রেফতার

র্যাব-১১ কুমিল্লা জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ৮৯ বোতল স্কাফ এবং ৫ কেজি
গাঁজাসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে কুমিলা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি আভিযানিক দল ৭ ফেব্রুয়ারি রাতে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন বিবির বাজার রোডের জগন্নাথপুর পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৮৯ বোতল স্কাফ এবং ৫ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো, কুমিল্লা জেলার কোতয়ালী থানার গাজীপুর গ্রামের মৃত কালু মিয়ার ছেলে মোঃ আবুল কালাম(৫০)।


প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লা জেলার বিভিন্ন স্থানে স্কাফ এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।




























